দুর্গন্ধ যুক্ত খাবার অযোগ্য পানীয় জল, প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ নাগরিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: কয়েকদিন ধরে বসিরহাটের বিভিন্ন এলাকায় খাবার অযোগ্য পানীয় জল নল দিয়ে সরবরাহ হচ্ছে । এর প্রতিবাদ করে নাগরিকরা। কিন্তু সমস্যা না মিটলে সোমবার সকালে রাস্তার উপর টাওয়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ করে পৌর নাগরিকরা।উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহকুমার বসিরহাট পৌরসভার(Bashirhat Municipality) ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহিনী ,কালিবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় বেশ কিছুদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে টাকি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে সোমবার অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি বেশ কয়েকদিন ধরে জলে দুর্গন্ধ ,খাবার অযোগ্য জল সরবরাহ হচ্ছে ।

এমনকি এই জল খেয়ে শিশু থেকে বাচ্চারা পেটের রোগে ভুগছেন। বারবার জানিয়ে কোন ফল হয় নি। বাধ্য হয়ে তাই সোমবার আমরা অবরোধ করেছি। এর ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ। পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন ,অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। যার জন্য সমস্যায় পড়তে হয়েছে। মাঝে মাঝে পাইপ ফেটে যাচ্ছে। যার কারণে নিচে নোংরা ও দূষিত জল পাইপের মধ্যে ঢুকে গিয়ে এই জল পড়ছে। আমরা দ্রুতই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছি। পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ ধরে ক্ষুব্ধ নাগরিকদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে সপ্তাহের প্রথম দিনে দীর্ঘক্ষণ বসিরহাটে এই অবরোধের দরুন ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।এদিকে,হাতির হানা অব্যাহত গঙ্গাজলঘাটি এলাকায়।তীব্র দাবদাহে হাতিরহানা অব্যাহত উত্তর বাঁকুড়ার বনাঞ্চল লাগোয়া বনবস্তি এলাকায় ।

গত দুদিন আগে, রাতে একটি দাঁতাল হাতি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি রেঞ্জের পাপরাডিহি গ্রামে তাণ্ডব চালায় বলে বন দফতর (Forest Department)সূত্রে খবর । স্থানীয় সূত্রে জানা যায় পাপরাডিহি গ্রামের বাসিন্দা উজ্জ্বল ঘোষের বাড়িতে আচমকা হামলা চালায় বলে অভিযোগ । যার ফলে বাড়ির সামনের অংশ ভেঙে তছনছ করে দেয় । ঘটনার আকিষ্মকতায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা । পরে সম্মিলিতভাবে হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন। বন দফতরের পক্ষ থেকে জানা গেছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। এই নিয়ে বারংবার ক্ষতি করেই চলেছে দলছুট হাতির দল। কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না বনদপ্তরের পক্ষ থেকে। যাতে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন জানিয়েছেন এলাকার মানুষজন।

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়