দেবের ভাইরাল অডিও নিয়ে সিবিআইয়ের তদন্ত কতদূর, জানতে চাইল হাইকোর্ট

সেখানে মূলত একটি অডিও ক্লিপ ছিল। (তবে সেই অডিও ক্লিপ যাচাই করে 'এই মূহুর্তে' নিউজ পোর্টাল) হিরণের দাবি ছিল যে, এই অডিও ক্লিপে যার কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা দেবের কন্ঠ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিওর প্রেক্ষিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে CBI এর অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। এবার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব। তাঁর বিরোধী পক্ষ ছিল হিরণ। লোকসভা ভোটের আগে জোরকদমে প্রচার পর্ব সেরেছেন শাসক-বিরোধী উভয় দলই। আর তখনই দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন হিরণ চট্টোপাধ্যায়। তার মধ্যে ভাইরাল হয়েছিল একটি অডিও ক্লিপ। লোকসভা ভোটের ঠিক মাঝামাঝি সময়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (দীপক অধিকারী) এক ‘প্রতিনিধি’র বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল।

হাইকোর্টে সে নিয়ে মামলা ওঠার পরে টাকা পেয়ে গিয়েছেন জানিয়ে অভিযোগকারীই নিজেই ‘পিছিয়ে যান’! তবে এতেও নিস্তার মেলেনি। একই অভিযোগে আবারও মামলা হয় উচ্চ আদালতে। তখন সাংসদ দেবের প্রতিনিধি নয়, স্বয়ং দেবের বিরুদ্ধেও মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামক এক ব্যক্তি। মামলাকারীর দাবি ছিল, দেব এবং তাঁর ‘প্রতিনিধি’র বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত করুক সিবিআই। এরপরেই লোকসভা ভোটের সময় হিরণ একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে মূলত একটি অডিও ক্লিপ ছিল। (তবে সেই অডিও ক্লিপ যাচাই করে ‘এই মূহুর্তে’ নিউজ পোর্টাল) হিরণের দাবি ছিল যে, এই অডিও ক্লিপে যার কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা দেবের কন্ঠ। দেবরই একজন সহযোগী চাকরি দেওয়ার নামে টাকা তোলেন বলে দাবি ছিল হিরণের। তাঁরও দাবি ছিল সিবিআই তদন্ত করা দরকার। এবার সেই মামলা নিয়েই সিবিআইয়ের অবস্থান জানতে চাইল আদালত।

বুধবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন যে, দেবের বিরুদ্ধে ওঠা অডিওকে কেন্দ্র করে CBI-এর কাছে যে অভিযোগ জমা পড়েছে, তার অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। প্রয়োজনে সিবিআই ওই বিষয়টিকে খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিতে পারবে। আগামী ৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। তবে হিরণের তোলা এই অভিযোগ তিনি পাল্টা চ্যালেঞ্জ করেন দেব। তাঁর কথায়, কোনও মহিলার সঙ্গে তাঁর কথা হয়নি। তবে ভাইরাল অডিও নিয়ে তিনি এফআইআর দায়ের করেছেন।রাজনীতিতে খারাপ কথা বলাটা বিজেপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে, ডাকা হোক। ফেক অডিও এ বার চিহ্নিত করতে হবে। তবে বুধবারের শুনানিতে মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম। দেবের হয়ে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। এবং সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে।

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ