প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে বড় পরিবর্তন! রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাইকেল গুও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। Oppo এর মূল সাংগঠনিক কাঠামোর সঙ্গে রিয়েলমি ও ওয়ানপ্লাসকে আরও ঘনিষ্ঠভাবে জুড়ে দিয়ে পুর্নগঠন করার প্রক্রিয়ার প্রেক্ষাপটে মাইকেলের ইস্তফার খবর সামনে এসেছে। রিয়েলমি ২০১৮ সালে ওপ্পোর সহযোগী সংস্থা হিসেবে যাত্রা শুরু করেছিল। কিন্তু পরবর্তীতে এটি ওপ্পোর অভিভাবক সংস্থা চিনের BBK Electronics এর অধীনে একটি স্বাধীন ও স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচালিত হতে শুরু করে। 

মাইকেল গুও ২০১৮ সালে রিয়েলমির বর্তমান গ্লোবাল CEO স্কাই লিএর নেতৃত্বে সংস্থাটির প্রতিষ্ঠাতা দলের অংশ হিসেবে যোগদান করেন। গুও-এর লিঙ্কডইন প্রোফাইল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, তিনি রিয়েলমিতে ঢোকার আগে ভিয়েতনাম, থাইল্যান্ড, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন মার্কেটে ওপ্পোর বিপণন সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন। তাঁকে আট বছর আগে রিয়েলমি ইন্ডিয়ার সেলস ও GTM ডিরেক্টর পদে নিয়োগ করা হয়। তাঁর নেতৃত্বে ভারতের বাজারে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত সাফল্যের মুখ দেখে রিয়েলমি। তিনি অফিসিয়াল দায়িত্বের বাইরেও ওয়ানপ্লাসের ভারতীয় শাখার কার্যক্রম তদারকি করছিলেন।

ভবিষ্যতে রিয়েলমি একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে নয়, বরং OPPO ইকোসিস্টেমের একটি প্রোডাক্ট সিরিজ হিসেবে পরিচালিত হতে পারে। এর ফলে গবেষণা, পণ্য উন্নয়ন, বিপণন এবং বিক্রয়োত্তর পরিষেবার মতো বিভিন্ন বিভাগে সমন্বিত নীতি গ্রহণ করা হতে পারে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই OnePlus এবং Realme-র সম্ভাব্য একীভূতকরণ নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা চলছিল। একাধিক রিপোর্টে দাবি করা হয়, দুই সংস্থার প্রোডাক্ট, মার্কেটিং এবং সার্ভিস টিমকে একত্রিত করার পরিকল্পনা চলছে। যদিও সংস্থাগুলির তরফে পূর্ণাঙ্গ সংযুক্তিকরণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এখন প্রযুক্তি মহলের নজর থাকবে রিয়েলমির ভবিষ্যৎ কৌশল এবং OPPO র বৃহত্তর পুনর্গঠন পরিকল্পনার দিকে।

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার