স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়্যারেবল ডিভাইসের দুনিয়ায় আরও এক ধাপ এগোল meta। সংস্থাটি তাদের নতুন প্রজন্মের ‘AI Meta Glass’ বাজারে নিয়ে এসেছে। নতুন এই স্মার্ট গ্লাসে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, বিল্ট ইন স্পিকার, মাইক্রোফোন এবং অত্যাধুনিক AI সহকারী Muse Spark। মেটার নতুন স্মার্ট গ্লাস সিরিজটি চশমা নির্মাতা সংস্থা Essilor Luxottica এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। তবে আগের RayBan বা Oakley ব্র্যান্ডের পরিবর্তে এবার Meta নিজেদের নামেই এই ডিভাইস বাজারে এনেছে। নতুন সিরিজে Adventurer, Fury এবং Kylie Jenner Edition এই তিন ধরনের ফ্রেম ডিজাইন পাওয়া যাবে।  মোট ২৬টি স্টাইল, বিভিন্ন রং এবং লেন্স অপশনও রয়েছে।         

ফিচারের দিক থেকে নতুন Meta Glass এ রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ওপেন ইয়ার স্পিকার, ভয়েস কন্ট্রোল, ছবি ও ভিডিও রেকর্ডিং সুবিধা এবং Meta AI এর সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকশনের সুযোগ। ব্যবহারকারীরা হাত ব্যবহার না করেই প্রশ্ন করতে, তথ্য জানতে, ছবি তুলতে কিংবা বিভিন্ন কাজ পরিচালনা করতে পারবেন। নতুন Muse Spark AI মডেল ব্যবহারকারীর সঙ্গে আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে পারে। এই ডিভাইসে ভিজ্যুয়াল তথ্য বিশ্লেষণ,  রিয়েলটাইম উত্তর প্রদান,ভাষা পরিবর্তন এবং দৈনন্দিন কাজের পরিকল্পনায় সহায়তা করতে সক্ষম।

দামের ক্ষেত্রে Meta Glasses-এর দাম শুরু হচ্ছে ২৯৯ মার্কিন ডলার,যার ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,৫০০ টাকা থেকে। এটি আগের প্রজন্মের অনেক স্মার্ট গ্লাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে সস্তা। ফলে AI নির্ভর স্মার্ট গ্লাসকে সাধারণ ব্যবহারকারীদের নাগালের মধ্যে আনাই সংস্থার মূল লক্ষ্য বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বর্তমানে স্মার্ট গ্লাস বাজারে Metaর আধিপত্য স্পষ্ট। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে স্মার্ট গ্লাস বিক্রির বড় অংশই মেটার দখলে। নতুন Meta Glasses লঞ্চের ফলে Google, Apple এবং Snap এর মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ