জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন ভ্রমণ মানেই শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া নয়, বরং পথের সৌন্দর্য উপভোগ করাও। আধুনিক সুযোগসুবিধা এবং দ্রুত গতির জন্য জনপ্রিয় ‘বন্দে ভারত এক্সপ্রেস’ এখন ভ্রমণপ্রেমীদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু।

কাটরা–শ্রীনগর

২০২৬ সালে চালু হওয়া এই রুট ইতিমধ্যেই দেশের অন্যতম দর্শনীয় ট্রেনযাত্রা হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজ পার হওয়ার সময় চোখের সামনে ভেসে ওঠে তুষারঢাকা পর্বত, গভীর উপত্যকা এবং কাশ্মীরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। প্রায় ৫৮টি সুড়ঙ্গ পেরিয়ে এই যাত্রা যেন এক সিনেম্যাটিক অভিজ্ঞতা।

মুম্বই–মাডগাঁও

পশ্চিমঘাট, অসংখ্য সেতু, পাহাড় কেটে তৈরি সুড়ঙ্গ এবং আরব সাগরের ঝলক সব মিলিয়ে মুম্বই থেকে গোয়ার এই বন্দে ভারত রুট প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ দর্শন। বর্ষাকালে পাহাড় বেয়ে নেমে আসা ঝর্না এবং কুয়াশায় ঢাকা সবুজ উপত্যকা যাত্রাকে আরও মুগ্ধকর করে তোলে।

বেঙ্গালুরু–মাইসুরু

কর্নাটকের এই জনপ্রিয় রুটে একদিকে যেমন রয়েছে সবুজ গ্রামাঞ্চল, তেমনই রয়েছে ঐতিহ্যবাহী শহর ও সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া। স্বল্প সময়ের এই সফরে দক্ষিণ ভারতের প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যের স্বাদ পাওয়া যায়।

দিল্লি–দেহরাদুন

রাজধানী দিল্লি ছেড়ে ট্রেন যখন উত্তরাখণ্ডের দিকে এগোয়, তখন ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্যপট। সমতল ভূমি থেকে সবুজ বনভূমি, গঙ্গাতীর এবং পাহাড়ি অঞ্চলের অপূর্ব দৃশ্য এই যাত্রাকে স্মরণীয় করে তোলে।

মুম্বইকোলহাপুর

এই রুটে যাত্রার সময় দেখা যায় পাহাড়ঘেরা উপত্যকা, সবুজ মালভূমি, কৃষিজমি এবং মেঘে ঢাকা গিরিপথ। বিশেষ করে বর্ষার সময়ে গোটা অঞ্চল যেন সবুজ চাদরে মোড়া এক স্বপ্নরাজ্যে পরিণত হয়।ভারতীয় রেলের আধুনিকতার প্রতীক বন্দে ভারত এক্সপ্রেস এখন শুধু দ্রুত যাতায়াতের মাধ্যম নয়, বরং এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতারও নাম। জানালার বাইরে বদলে যেতে থাকা পাহাড়, নদী, সমুদ্র ও উপত্যকার দৃশ্য উপভোগ করতে চাইলে এই রুটগুলি হতে পারে আপনার পরবর্তী সফরের তালিকায়।

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে