কর্নাটককে হারিয়েও বিজয় হাজারের নক-আউটে যেতে পারল না বাংলা

অবশেষে মেঘমুক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: না হল না। চলতি বিজয় হাজারে ট্রফির শেষ ষোলোতে পা রাখতে পারল না বাংলা দল। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় এবং ঋদ্বিক রায়চৌধুরির দাপটে কর্নাটকতে হারাতে সক্ষম হল বঙ্গ ব্রিগেড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৪ উইকেটে  জিতে নিল তারা। কিন্তু কোনওভাবেই আর শেষ ষোলোতে পা রাখতে পারল না অরুণ লালের শিষ্যরা।

প্রথমদিকে পরপর ম্যাচ হেরে পুরোপুরি বিপাকে পড়ে গিয়েছিল বাংলা। রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সুদীপ অ্যান্ড কোম্পানির। গত ম্যাচে মুম্বইকে হারিয়ে আশার আলো দেখতে পেয়েছিল তারা। তবে শেষ ষোলোতে যেতে গেলে শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে জয় ছাড়া আর কোনও উপায় ছিল না বঙ্গ ব্রিগেডের সামনে। আর চাপের মুখে পড়ে রীতিমতো জ্বলে উঠল বাংলার ক্রিকেটাররা। কিন্তু শেষ মেশ হিসেবে নিকেশের পর বিদায় নেয় তারা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৫২ রান করে কর্নাটক। অধিনায়ক মণীশ পান্ডের ব্যাট থেকে আসে ৯০ রান। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সুদীপ (৬৩) এবং ঋত্বিকের (৪৯) ব্যাটে ভর করে জয়ের দিকে চলে যায় বাংলা। শেষ দিকে শাহবাজ আহমেদের অপরাজিত ২৬ এবং শুভঙ্কর বলের ২২ রান বঙ্গ বিগ্রেডকে জয় এনে দেয়।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির