ফ্রান্সের এক বিয়েবাড়িতে প্রকাশ্যে হামলা, দুষ্কৃতীদের গুলি বর্ষণে নিহত ১, আহত ৫

গুলি করে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ সূত্রের খবর, এটি একটি বিয়ের অনুষ্ঠান ছিল। শনিবার সকাল সোয়া একটার দিকে, একদল লোক হলের সামনে ধূমপান করতে বেরিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই বিয়ে বাড়িতে ঢুকে আততায়ীদের গুলির বর্ষণে নিহত হলেন একজন এবং আহত হলেন ৫ জন। ঘটনাটি ঘটেছে, উত্তর-পূর্ব ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর থিওনভিলের একটি বিবাহ অনুষ্ঠানে। যেটি লুক্সেমবার্গ এবং জার্মানির সীমান্তের কাছাকাছি অবস্থিত। সূত্র মারফত জানা গিয়েছে, এই হামলাটি মাদক পাচার কারী দলের সঙ্গে জড়িত। গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে গতকাল শনিবার থেকে রবিবার রাতভর অনুষ্ঠান চলেছে, যেখানে প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

এদিন এই ভরা বিয়ের অনুষ্ঠানের মধ্যেই আচমকা আততায়ীদের প্রবেশ উদ্বেগজনক সৃষ্টি করে অতিথিদের মধ্যে। এবং দুষ্কৃতীরা বিয়ে বাড়ির ভেতরে ঢুকেই গুলি চালাতে শুরু করে। যার ফলে আহত হয়েছেন ৫ জন এবং নিহত হয়েছেন ১ জন। দুইজন গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। গুলি করে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ সূত্রের খবর, এটি একটি বিয়ের অনুষ্ঠান ছিল। শনিবার সকাল সোয়া একটার দিকে, একদল লোক হলের সামনে ধূমপান করতে বেরিয়েছিলেন। আর তখনই তিনজন অস্ত্রধারী লোক এসে তাঁদের গুলি চালায়। আততায়ীরা সম্ভবত একটি BMW-তে চেপে এসেছিল। তবে কোথা থেকে তারা এসেছিলেন তা এখনও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

তবে এই মর্মান্তিক ঘটনার পেছনে কাদের হাত রয়েছে, সেই বিষয়ে আইন প্রয়োগ কারী সদস্যরা জানিয়েছেন যে, এই সহিংসতার পিছনে মাদক পাচারের সম্পর্ক রয়েছে। আততায়ীরা মাদক পাচারের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে হত্যা করতেই এমন হামলা চালিয়েছেন। তবে বাকি বিয়ে বাড়ির নিমন্ত্রিত অতিথিরা ভয়ে থাকলেও তারা প্রাণে বেঁচেছেন। রবিবার সকালে ঘটনাস্থলে একটি কাঁচের দরজা গুলির ছিদ্র দেখা যায়। উল্লেখ্য, পার্শ্ববর্তী শহর ভিলেরাপ্টে একটি মাদক কারবার বিন্দুতে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের মধ্যে গোলাগুলির ঘটনায় ২০২৩ সালের মে মাসেও পাঁচজন আহত হয়েছিলেন।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন