ভাঙছে ১২৫ বছরের প্রথা, স্থলে নয়, জলে হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধন

ভাঙতে চলেছে দীর্ঘ ১২৫ বছরের প্রথা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাঙতে চলেছে দীর্ঘ ১২৫ বছরের প্রথা। স্থলে নয়, জলেই হতে চলেছে আসন্ন প্যারিস অলিম্পিকের উদ্বোধন। ইতিহাসে প্রথমবারের জন্য ঘটতে চলেছে এমন ঘটনা। না, এবার আর কোনও বড় স্টেডিয়াম নয়। বিভিন্ন দেশের অ্যাথলিটদের এবং অন্যান্য ক্রীড়াবিদদের নিয়ে ফ্রান্সের স্যেন নদীর ওপর হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর উদ্বোধন।  ২০২৮ সালের ২৬ জুনাই হবে এই অভিনব কাজটি। যার জন্য অপেক্ষা করে রয়েছে গোটা বিশ্ব।

প্রায় ২০০-র বেশি অ্যাথলিটকে নিয়ে ১৬০টি সাজানো নৌকা  সেদিন স্যৈন নদীর বুকে ভাসবে।  সেই সঙ্গে হবে আলোর রোশনাইয়ের খেলা। জানা গিয়েছে, ৪ কিলোমিটার জলপথের মধ্যে সম্পন্ন হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

ইতিমধ্যেই গোটা বিষয়টিকে সম্মতি দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকর। প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান এস্তাগুয়েঁ জানান, ‘আমরা একটা নতুন চিন্তা-ভাবনা করেছি। সেটাকে ভালোভাবে বাস্তবায়িত করতে পারলে আমাদের থেকে খুশি কেউ হবে না। আশা করছি, নদীর ওপর প্রথমবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে লক্ষ-লক্ষ মানুষের সমাগম ঘটবে। তবে পরিস্থিতির ওপর নজর রেখে সবটা করা হবে। সরকার ৬ লক্ষ মানুষকে টিকিট কেটে এই অভিনব উদ্বোধন দেখার অনুমতি দিয়েছে’। 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির