লোকসভা ভোটে অন্তর্ঘাত, বাঁকুড়ায় বরখাস্ত ৩ তৃণমূলে নেতা

তালড্যাঙরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল লিড পেলেও সেখানে কেঞ্জাকুড়া, পার্শ্বলা ও সিমলাপাল অঞ্চলের ফলাফল তৃণমূলের অনুকূলে হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোট(Loksabha Election 2024) মিটে গিয়েছে। কিন্তু তার রেশ রয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবারের নির্বাচনে বাংলায়(Bengal) ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয়ের মুখ দেখেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। বিজেপির আসন সংখ্যা কমে হয়েছে ১২। আর কংগ্রেসের জুটেছে মাত্র ১টি আসন। সেই ভোটের ফল প্রকাশের পরে দেখা যায় বাঁকুড়া জেলার ২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১টিতে তৃণমূল জয়ের মুখ দেখলো অপরটিতে হেরেছে ৬ হাজারেরও কম ভোটে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে(Bankura Constituency) জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সেই জয়ের ফলাফলের ময়নাতদন্তে উঠে এসেছে তালড্যাঙরা বিধানসভা(Taldangra Assembly) কেন্দ্রের সিমলিপাল ব্লকের(Simlipal Block) ফলাফল। তালড্যাঙরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল লিড পেলেও সেখানে কেঞ্জাকুড়া, পার্শ্বলা ও সিমলাপাল অঞ্চলের ফলাফল তৃণমূলের অনুকূলে হয়নি। আর সেই ঘটনার নেপথ্যে কাজ করেছে ৩ তৃণমূল নেতার কারসাজি। এবার সেই ৩ নেতাকেই তাদের দলীয় পদ থেকে বরখাস্ত(3 Leaders Sacked) করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

লোকসভা নির্বাচনে দলের অন্দরে অন্তর্ঘাতে যুক্ত নেতাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে জোড়াফুল শিবির। সেই সূত্রেই সামনে এসেছে বিরোধীদের সঙ্গে যোগসাজস করে দল বিরোধী কাজ করেছেন দলেরই কিছু পদাধিকারী। এবার তাদের বিরদ্ধে পদক্ষেপ করা শুরু হয়েছে। সেই তালিকায় নাম উঠেছে বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের ৩ তৃণমূল নেতার নাম যারা ওই ব্লকের ৩টি এলাকার অঞ্চল সভাপতি। এই ৩ নেতা হলেন সিমলাপালের অঞ্চল সভাপতি বিবেকানন্দ সিংহ মহাপাত্র, পার্শ্বলার অঞ্চল সভাপতি দেবাশিস গুলি ও কেঞ্জাকুড়ার অঞ্চল সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায়। গেল। দলের লেটার হেডে রীতিমতো চিঠি দিয়ে বরখাস্ত করা হয়েছে এই ৩জনকে। তৃণমূল নেতৃত্বের দাবি, আপাতত তিন অঞ্চল সভাপতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলেও আগামীদিনেও এই প্রক্রিয়া চলতে থাকবে। যেখানে যেখানে দেখা যাবে দলের সদস্য বা দলের পদাধিকারী হয়ে কেউ দলবিরোধী কাজ করছেন সেখানেই পদক্ষেপ করা হবে।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন অরূপ চক্রবর্তী। কিন্তু তৃণমূলের হিসাব, ওই ৩ নেতা এলাকার ভোট বিজেপিকে পাইয়ে না দিলে জয়ের ব্যবধান ৫০ হাজার ছাড়িয়ে যেত। এখন থেকেই তাই এই ধরনের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে দুই বছর বাদে হতে চলা রাজ্য বিধানসভার নির্বাচনে দলকে অনেক ভোগান্তির মুখে পড়তে হবে। সেই লক্ষ্যেই এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। জোড়াফুল শিবির সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে এবার তৃণমূলের আসন বাড়লেও খুব একটা স্বস্তি কিন্তু নেই দলের অন্দরে। কেননা বহু জায়গায় ফলাফলের বিশ্লেষণে দেখা যাচ্ছে, তৃণমূলের কাছে গলার কাঁটা হয়ে রয়েছে দলের কর্মীদের একাংশের লাগাতার অন্তর্ঘাতের ঘটনা। তাই ভোট মিটতেই তৃণমূল নেতৃত্ব দলের অস্বস্তির ময়নাতদন্তে নেমে পড়েছে। আর সেখানেই ঘরশত্রু বিভীষণদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়াও শুরু হয়ে গিয়েছে।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি