কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর । শনিবার কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ফের চলে সংঘর্ষ। আর তাতে শহিদ  হলেন এক জওয়ান। তবে এখনও পর্যন্ত নিহত জওয়ানের পরিচয় জানা যায়নি।

শনিবার মোদেরগাম গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সিআরপিএফ, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে নামে। আর সেইসময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর চলে গুলির লড়াই। তাতে গুলি বিদ্ধ হয়ে গুরুত্বর জখম হন এক জওয়ান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কুলগাম জেলার মোদেরগাম গ্রামে এনকাউন্টার শুরু হয়েছে। তাই পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর  পুলিশ ও নিরাপত্তা বাহিনী । বর্তমানে গোটা এলাকা নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।‘

উল্লেখ্য, সম্প্রতি  কাশ্মীরে ছড়িয়েছে জঙ্গি হামলার ঘটনা। জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাওয়া তীর্থ যাত্রীবোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা।  আর তাতেই প্রাণ হারায় ১০ জন পুণ্যার্থী। শুধু তাই নয় বিগত কয়েকদিন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলা জুড়ে বেশ কয়েকটি এনকাউন্টারের খবর পাওয়া গেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের