দক্ষিণ আফ্রিকা পাড়ি দিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা

প্রোটিয়াভূমিতে তিন ম্যাচের টেস্ট এবং ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দিল ভারতীয় ক্রিকেট দল। প্রোটিয়াভূমিতে তিন ম্যাচের টেস্ট এবং ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। কোয়ারেন্টাইন পর্ব সেরে চলতি মাসের ২৬ তারিখ তথা বক্সিং ডে টেস্ট দিয়ে দক্ষিণা আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করবে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা।

বিমানে বেশ খোশ মেজাজেই দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। সেই ছবি টুইটারে প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে হাসি মুখেই দেখা মিলেছে বুমরাহ, পূজারা, রাহানে, উমেশ, শার্দূলদের। কোভিডের কারণে, ক্রীড়াসূচিতে এসেছে সামান্য পরিবর্তন। সফর কয়েকদিন পিছিয়ে গিয়েছে এবং স্থগিত হয়েছে টি-২০ সিরিজ। জানা গিয়েছে, পরে কখনও হবে কুড়ি-বিশের সিরিজটি। 

তবে টেস্ট সিরিজের আগে সহ-অধিনায়ক রোহিত শর্মার ছিটকে যাওয়াটা টিম ইন্ডিয়ার জন্য একটা বড় ধাক্কা ছিল। হিটম্যানের পরিবর্তে দলে এসেছেন নবাগত প্রিয়াঙ্ক পাঞ্চাল। যিনি ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্মই করছেন। তার ভিত্তিতেই তাঁকে দলে নিয়েছে জাতীয় দলের নির্বাচকরা। তবে প্রিয়াঙ্ক দক্ষিণ আফ্রিকার পিচের বাউন্স এবং গতি কতখানি সামলাতে পারবেন সেটা নিয়ে বেশ সংশয় থাকছে টিম ম্যানেজমেন্টের মনে।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের