সাড়ে তিন বছর পর ফের অজি অধিনায়কের আসনে বসলেন স্মিথ

টিম পেইন সরে দাঁড়ানোর পরই দেখা দিয়েছিল সম্ভাবনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টিম পেইন সরে দাঁড়ানোর পরই দেখা দিয়েছিল সম্ভাবনা। কিন্তু সেটা যে এতো দ্রুত বাস্তবায়িত হবে সেটা হয়তো কেউই ভাবেননি। ফের অজিদের অধিনায়কের আসনে বসার সুযোগ পেয়ে গেলেন স্টিভ স্মিথ। সময় লাগল সাড়ে তিন বছর। ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডের জন্য অধিনায়কের পদ হারিয়েছিলেন এই তারকা অজি ব্যাটসম্যান। শুধু তাই নয় একবছরের জন্য নির্বাসনেও কাটাতে হয়েছিল তাঁকে। তবে তারপর দলে ফিরলেও আর স্মিথকে ক্যাপ্টেন করতে চাননি কেউ। 

তবে পেইন সরার পরই স্টিভকে সহ-অধিনায়ক করা হয়। আর অধিনায়কের দায়িত্ব যায় পেসার প্যাট কামিন্সের কাঁধে। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগেই করোনা রোগীর সংস্পর্শে আসায় অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় নামতে পারেননি তিনি।  আপাতত তাঁকে থাকতে হবে কোয়ারেন্টাইনে। তাই দিন-রাতের এই টেস্টে অধিনায়কের দায়িত্ব উঠল স্মিথের কাঁধে। আর তাঁর ডেপুটি করা হয়েছে ট্রেভিস হেডকে । 

তবে অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজ চলাকালীন কী করে প্যাট কামিন্স জৈব সুরক্ষা বলয় ভেঙে এই কাজ করলেন? এই প্রশ্নই  ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। তবে অজি ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, ‘কামিন্স সুরক্ষা বিধি ভাঙেননি। ও নিজের দেশের হয়ে খেলার জন্য সর্বদা মুখিয়ে থাকে। ওর কোভিড টেস্ট করা হয়েছে। সেটার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে কামিন্সকে আপাতত সাতদিনের জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে’।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের