বিরাট ইস্যুতে কড়া পদক্ষেপ, জানালেন সৌরভ

বিরাট ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসি়ডেন্ট জানান যে, প্রয়োজনে কড়া পদক্ষেপ নেবে বোর্ড। যদিও তিনি সরাসরি কিছু বলেননি। সংবাদ মাধ্যমের সামনে বোর্ড সভাপতি বলেন, ‘ এটা খুবই স্পর্শকাতর  একটা বিষয়। কিছুই বলব না, বিসিসিআই বিষয়টিকে দেখছে, আলোচনাও চলছে। প্রয়োজনে পদক্ষেপ নেবে’। এরপর আর কোনও মন্তব্য না করেই চলে যান সৌরভ।

গত বুধবার সাংবাদিক বৈঠকে এসে সরাসরি বিসিসিআই প্রেসিডেন্টের মন্তব্যের বিরোধিতা করেছিলেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার আগে আমি বোর্ডের কর্তাদের সঙ্গে আমার কথা হয়। তাদের আমি আমার সিদ্ধান্ত জানাই। আর ওরা সেটা মেনেও নেয়। আমাকে কোনওরকম না করা হয়নি। বোর্ডের পক্ষ থেকে আমাকে বলা হয় এটা খুবই ইতিবাচক সিদ্ধান্ত। তবে আমি জানিয়েছিলাম যে, টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই। আমি এই বিষয়ে একেবারে নিশ্চিত ছিলাম। কিন্তু বোর্ড র্কতারা হয়তো সেটা চাননি। ওরা মনে করেছে ওয়ান ডে ক্রিকেটে আমার আর অধিনায়কত্ব করার প্রয়োজন নেই। যেটা আমি মেনে নিয়েছি’।

বিরাটের এই মন্তব্যের পরই ক্রিকেটমহলজুড়ে শোরগোল পড়ে যায়। কারণ, দিন কয়েক আগেই সৌরভ জানিয়েছিলেন যে, ‘কোহলির পরিবর্তে রোহিতকে ওয়ান ডে দলের ক্যাপ্টেন করাটা ছিল বোর্ডের নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত। একদা বোর্ড কোহলিকে অনুরোধ করেছিল যে টি-২০ দলের অধিনায়কত্ব না ছাড়ার জন্য। কিন্তু ও সেটা করতে রাজি হয়নি। তাই নির্বাচকমণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে যে, সাদা বলে দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক রাখার চেয়ে একজনের কাঁধেই দায়িত্ব থাকা ভালো। কোহলি টেস্ট দলকে নেতৃত্ব দেবেন’। আর এই বিষয়ে সৌরভ নিজেও নাকি কোহলির সঙ্গে কথা বলেছেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর