বাজেয়াপ্ত হওয়া গরু সামলাতে নাজেহাল পুলিশ, নিয়োগ অস্থায়ী কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : পাচারর সময়ে শতাধিক গরু বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এরপরই বাজেয়াপ্ত হওয়া গরু সামলাতে হিমশিম খেতে হয় তাঁদের। শেষ পর্যন্ত গরুগুলিকে দেখাশোনার জন্য অস্থায়ী কর্মী নিয়োগ করতে হল পুলিশ প্রশাসনকে।

পুলিশ সূত্রে খবর, গত ২ জুলাই পূর্ব মেদিনীপুরের তমলুকে নিমতৌড়ি এলাকা থেকে ১৯৮টি গরুকে উদ্ধার করে পুলিশ। ছয়টি গাড়িতে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর ২৪ পরগনাতে। সেইসময় প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় ১৬ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয় আদালতে। প্রাণী সম্পদ বিকাশ দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখনও গরুগুলিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা না হওয়ায় সমস্যায় পড়েছে পুলিশ।

তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের একপাশে ত্রিপল বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটাল। সেখানে গরুগুলিকে আপাতত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গরুগুলিকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে দুজন কনস্টেবল ও তিন জন সিভিল ভলেন্টিয়ার। শুধু তো পাহারা দিলেই চলবে না, দেখাশোনা করারও প্রয়োজন। সেজন্য নিয়োগ করা হয়েছে তিন জন অস্থায়ী কর্মীকে। সেইসঙ্গে গরুগুলিকে সেবা করার জন্য রাখা হয়েছে জলের ট্যাঙ্ক ও বিদ্যুতের ব্যবস্থা।

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

আইএমডি জানাল ৪ জুন শুরু হবে মৌসুমি বৃষ্টি, কেরালায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ