রাস্তায় মদের বোতল ফেলে, বেআইনি মদের দোকানের সামনে বিক্ষোভ প্রমীলা বাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া ও বীরভূম: রাস্তায় মদের বোতল ফেলে, বেআইনি মদের দোকানের সামনে বিক্ষোভ প্রমীলা বাহিনীর। জনপ্রতিনিধি ,পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। তাই বাধ্য হয়েই এলাকার বিভিন্ন বয়সী মহিলারা গড়ে তুলেছেন সমাজ সংস্কারের সংগঠন । বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি আলোচনার ভিত্তিতে তারাই সমাধান করেন।

এবার বেআইনি মদের দোকান বন্ধ করার জন্য লাগাতার আন্দোলন শুরু করলো গ্রামের মহিলারা। বুধবার শান্তিপুর থানার(Shantipur P.S.) হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর নতুন হালদারপাড়ায়,এরকমই এক পাড়ার মধ্যে গজিয়ে ওঠা বেআইনি মদের দোকানে প্ল্যাকার্ড হাতে মিছিল করে এসে লাগালেন সচেতনতামূলক পোস্টার(Poster)। ঘরের মধ্যে থেকে বেআইনি মদের বোতল(Wine Bottel) বের করে রাস্তায় ঢাললেন। শতাধিক মহিলার আন্দোলনে মদ বিক্রেতাকে তার স্বীকারোক্তি নিয়ে বাধ্য করলেন মদ বিক্রি থেকে বিরত থাকার। তবে এখন দেখার আদৌ সেই কথা রাখেন কিনা ওই বেআইনি মদ বিক্রেতা। আর প্রশাসন কি পদক্ষেপ নেয় এই বিষয়ে সেদিকেও তাকিয়ে এলাকার মহিলারা।

এদিকে,কোটাসুর বাজারে সাঁইথিয়া ট্রাফিক(Saithia Traffic) ওসি’র উদ্যোগে বুধবার বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত  ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচি করা হয়। মূলত দ্রুত বাইক চালকদের ধীর গতিতে রাস্তায় বাইক চালানোর নির্দেশিকা দেওয়া হয় এই কর্মসূচিতে, তার পাশাপাশি হেলমেট পড়ে বাইক চালানোর নির্দেশিকাও দেওয়া হয় ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচি থেকে।  এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ট্রাফিক ওসি নির্মল চন্দ্র নন্দি সহ ময়ূরেশ্বর থানার (Mayureswar P.S.)একাধিক কর্মরত পুলিশ অফিসার ও সিভিক ভলান্টিয়াররা।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট