সংরক্ষণ আন্দোলনে নিহত ছেলে, চোখের জলে শেষ বিদায় মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন আবু সাঈদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাঈদ।ইতিমধ্যেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে।বুধবার(১৭ জুলাই)সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর নালিপাড়া গ্রামে তাকে দাফন করা হয়েছে। আবু সাঈদের কফিন ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে।সেখানে প্রশাসনের দেওয়া নির্ধারিত সময় সকাল ৯টার আগেই জানাজায় উপস্থিত হয়েছিলেন।

বিদায়বেলায় শেষবাররে মতো সন্তানের মুখ দেখার জন্য মা মনোয়ারা বেগমকে নিয়ে আসা হয়। ছেলের নিথর মৃতদেহ দেখে নিজেকে সামলাতে পারে নি।কান্নায় ভেঙে পড়েন তিনি। ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলে ওঠেন, ‘যা বাবা, ভালো থাকিস তুই। তবে চিন্তা করিস না। আমিও  খুব শীঘ্রই তোর কাছে আসবো।’ এই বলে ছেলেকে চিরবিদায় জানান মা মনোয়ারা বেগম।

ঘড়ির কাঁটায় ৯টা বাজতেই জানাজা পড়ানোর তাড়া দেন ইউএনও (উপজেলার মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা)। কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপস্থিত কয়েকজন শিক্ষার্থীরা অতিরিক্ত ১৫ মিনিট সময় চেয়েছিলেন।কেননা  রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী ও শিক্ষক এখনও এসে পৌঁছোন নি। কিন্তু ইউএনও এতে কর্ণপাত করে নি। তিনি দ্রুত জানাজা পড়াতে বলেন। এতে খানিকটা হট্টগোল শুরু হয়। একপর্যায়ে ইউএনওর নির্দেশে হট্টগোলের মধ্যেই কিছু লোক নিয়ে জানাজা শুরু করা হয়েছিল।

জানাজায় শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন স্লোগান শুরু দেয়। হাত উঁচিয়ে স্লোগান উঠতে থাকে, ‘আমার ভাই মরল কেন? জবাব চাই, বিচার চাই’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’। মাদ্রাসা মাঠে লাশ ঘিরে টানা অন্তত ১০ মিনিট স্লোগান চলতে থাকে। সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের আরও কিছু শিক্ষক–শিক্ষার্থী এলে দ্বিতীয় দফায় জানাজা হয়। সোয়া ১০টার দিকে নিহত আবু সাঈদের লাশ বাবনপুর নালিপাড়া গ্রামে তাঁর বাড়ির পাশে দাফন করা হয়।

উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনে মঙ্গলবার(১৬ জুলাই)রংপুরে পুলিশের ছোড়া গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

 

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন