Loading live market data...
Loading active stocks...
Connecting...

সত্যিই কি ঐশ্বর্যকে ডিভোর্স দিচ্ছেন জুনিয়র বচ্চন? বড়সড় ইঙ্গিত অভিষেকের

ইনস্টাগ্রামে অভিষেক বচ্চন কে বিবাহবিচ্ছেদের বিষয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিতে দেখা গিয়েছে। এরপরেই গুঞ্জন আরও তীব্রতর হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই সম্পর্কের বিচ্ছেদ মরসুমে বলিউডের একাধিক এভারগ্রীন জুটি আজও ভক্তদের অনুপ্রাণিত করে। যেমন, অমিতাভ বচ্চন-জয়া বচ্চন, ধর্মেন্দ্র-হেমা মালিনী, শাহরুখ খান-গৌরী খান প্রমুখ। তবে এই নামের তালিকায় যুক্ত হওয়ার কথা ছিল, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই এবং জুনিয়র বচ্চন অভিষেক বচ্চনের। কিন্তু মনে হয় না, তাঁদের সম্পর্ক আর বেশিরভাগ টিকে থাকবে। ইতিমধ্যেই ঐশ্বর্য-অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদের বেশ কয়েকটি গুজব উঠেছে। যদিও শাশুড়ি জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে যে ঐশ্বর্যর সম্পর্ক ভাল নয়। তা আগেই টের পাওয়া গিয়েছিল। ইদানিং অভিষেক বচ্চনের সঙ্গেও খুব একটা দেখা যায়না ঐশ্বর্যকে।

মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে একাই চলাফেরা করেন তিনি। তবে সম্প্রতি তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন আরও তীব্রতর হয়েছে, কারণ সম্প্রতি শিল্পপতি মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ে হয়ে গেল। আর সেখানেই বচ্চন পরিবারের সঙ্গে দেখা মিলল না ঐশ্বর্যর। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা, নভ্যা, অগস্থ্য এবং শ্বেতার জামাই একসঙ্গে অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত হলেও ঐশ্বর্য এবং তাঁর মেয়ে আরাধ্যাকে আলাদা ভাবে বিয়েতে প্রবেশ করতে দেখা যায়। এমনকী পাপারাজ্জিদের সামনেও আলাদা আলাদাভাবে পোজ দেন ঐশ্বর্য। গোটা বিয়েতে অভিষেকের সঙ্গ ছাড়া একাই ঘুরেছেন আরাধ্যা-ঐশ্বর্য। অথচ দেখতে দেখতে ১৫ বছর তাঁদের বিবাহিত জীবন।

 

 

View this post on Instagram

 

A post shared by Heena Khandelwal (@heenakhandlwal)

সম্প্রতি আবার আরেকটি আপডেট এল। ইনস্টাগ্রামে অভিষেক বচ্চন কে বিবাহবিচ্ছেদের বিষয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিতে দেখা গিয়েছে। এরপরেই গুঞ্জন আরও তীব্রতর হল। পোস্টটি, মূলত একজন লেখক দ্বারা শেয়ার করা হয়েছে, যেখানে বিবাহবিচ্ছেদের চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করা হয়েছে৷ একজন ব্যবহারকারী তখন বচ্চনের লাইকের একটি স্ক্রিনশট ক্যাপচার করেন এবং এটি Reddit এ শেয়ার করেন।পোস্টটিতে লেখা ছিল, “যখন প্রেম সহজ হওয়া বন্ধ করে”। এদিকে, ক্যাপশনে লেখা হয়েছে, “ডিভোর্স কখনোই কারও জন্য সহজ নয়। রাস্তা পার হওয়ার সময় বয়স্ক দম্পতিদের হাত ধরে সেই হৃদয়স্পর্শী ভিডিওগুলি সুখের স্বপ্ন দেখে না বা কল্পনা করে না? তবুও, কখনও কখনও আমরা যখ আশা করি, তা পাইনা। কী তাদের সম্পর্ক ছিন্ন করতে চালিত করে, এবং তারা কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়? যারা সাধারণত ৫০ বছর বয়সের পরে বৈবাহিক বিচ্ছেদ চান তারা সুখী নন।”

অভিষেক বচ্চনও এই পোস্টে লাইক দিয়েছেন। এরপর থেকেই অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জন আরও তীব্রতর হল। এদিকে, কাজের ফ্রন্টে, অভিষেক বচ্চন শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্রে অভিনয় করবেন বলে আশা করা হচ্ছে, যেটির নাম কিং। জানা গেছে, ‘কিং’-ছবিতে অভিষেক বিরোধী চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও অভিষেকের কাছে রয়েছে তরুণ মনসুখানির ‘হাউসফুল 5’। ছবিতে আরও রয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ এবং সঞ্জয় দত্ত। এটি ৬ জুন, ২০২৫-এ এর থিয়েটারে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে।

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের