কোভিডের জন্য স্থগিত হল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ

সম্ভাবনা আগেই দেখা দিয়েছিল। এবার সেটা সত্যি হল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্ভাবনা আগেই দেখা দিয়েছিল। এবার সেটা সত্যি হল। করোনার জন্য স্থগিত হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। দুই দেশের বোর্ডের তরফ থেকে একটি যুগ্ম বিবৃতিতে বলা হয়েছে যে, ‘বৃহস্পতিবার সকালে ওযেস্ট ইন্ডিজ দলের সব ক্রিকেটারদের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর সিরিজের শেষ ম্যাচটা আয়োজন করা গিয়েছিল। কিন্তু দু’টি টিমের ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে আর ঝুঁকি নেওয়া হচ্ছে না। তাই আপাতত ওয়ান ডে সিরিজ স্থগিত রাখা হচ্ছে। এই সিরিজ আগামী বছর হবে’।

ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে পাক দল। বৃহস্পতিবার কুড়ি-বিশের সিরিজের শেষ ম্যাচে বাবর আজম অ্যান্ড কোম্পানির সামনে ২০৮ রানের টার্গেট রাখে ওয়েস্ট ইন্ডিজ। তবে মহম্মদ রিজওয়ানের ৪৫ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংসের ফলে হার স্বীকার করে নিকোলাস পুরানরা।

গত ৯ ডিসেম্বর পাকিস্তানে যাওয়ার পরপরই ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। তাঁরা হলেন বাঁ হাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস এবং ব্যাটসম্যান কাইল মেয়ার্স।

আর এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের একজন সাপোর্ট স্টাফ। এরপর গত বুধবার সেখানে যুক্ত হয় আরও পাঁচ ক্রিকেটারের নাম। তবে এই সবজনই টিকার দু’টি ডোজ নিয়েছিলেন। যদিও তেমন কোনও উপসর্গ দেখা যাচ্ছে না তাঁদের শরীরে। ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন সকলে। 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের