মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন না জো বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: জল্পনাই সত্যি হল। শারীরিক অক্ষমতার কারণে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিলেন জো বাইডেন। রবিবার সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটারে) এক পোস্টে ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন অশীতিপর ডেমোক্র্যাট নেতা তথা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। দেশ ও দলের স্বার্থেই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাইডেন। আর শেষ মুহুর্তে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বাইডেন সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভোট ময়দানে অবতীর্ণ হতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে।

চলতি বছরের শেষের দিকেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। চার বছর আগে ত‍ৎকালীন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট পদে বসেছিলেন প্রবীণ ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। কিন্তু গত কয়েক মাস ধরেই শুধু মার্কিনিদের কাছে নয়, গোটা বিশ্ববাসীর কাছেই হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছেন অশীতিপর রাজনীতিবিদ। কখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট পুতিন হিসেবে সম্বোধন করছেন, কখনও নিজেরই ডেপুটি তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ফার্স্ট লেডি হিসাবে সম্ভাষণ করছেন।

গত সপ্তাহেই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম প্রকাশ্য বিতর্কে অংশ নিতে গিয়ে কার্যত ল্যাজেগোবরে হয়েছিলেন বাইডেন। প্রথম বিতর্কেই তাঁকে নাকানিচোবানি খাইয়ে দিয়েছিলেন মার্কিনিদের কাছে খ্যাপাটে হিসাবে পরিচিত ট্রাম্প। আর ওই বিতর্কের পরেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছিলেন ডেমোক্র্যাট নেতা তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চাক শুমাররা। এছাড়া একাধিক ডেমোক্র্যাট সেনেটর ও গভর্নরও দলের স্বার্থে বাইডেনকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে না লড়ার অনুরোধ জানিয়েছিলেন। প্রথমে সতীর্থদের কথায় কর্ণপাত না করলেও শেষ পর্যন্ত রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে না লড়ার কথা ঘোষণা করেছেন বাইডেন। এদিন দেশবাসীর উদ্দেশে এক খোলা চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। আগামী সপ্তাহেই জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন বাইডেন। ওই ভাষণেই ভোটে না দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করবেন অশীতিপর রাজ নেতা।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ