ব্রেকফাস্ট এড়িয়ে চলেছেন? নিজের অজান্তেই শরীরে জটিল রোগ বাসা বাধছে না তো!

Share:

নিজস্ব প্রতিনিধি : দৈনন্দিন জীবনে ব্যস্ততার চক্করে নিজের ব্রেকফাস্ট স্কিপ করছেন না তো ? অনেকে আছেন যারা বেরোনোর তাড়াহুড়োই ব্রেকফাস্ট খেতে ভুলে যান। আবার অনেকে এক গ্লাস চায়ে চুমুক দিয়ে দে ছুট..। অনেকে আবার ওজন কমাতে চান বলে ব্রেকফাস্ট বাদ দেন। এতে হীতে বিপরীত হয়। ওজন না কমে বরং বেড়ে যায়।আপনি কী জানেন ব্রেকফাস্ট স্কিপ করলে কী হয় ? এই নিয়ে পুষ্টিবিদেরা বলছেন ব্রেকফাস্ট হল দিনের প্রথম খাবার।এই খাবার দিয়েই সঞ্চিত শক্তি দিয়ে সারাদিন এত এনার্জেটিক থাকি আমরা। এই প্রাতরাশ বাদ দিলে শরীরে তৈরি হয় একাধীক সমস্যা। তবে জেনে নিন ব্রেকফাস্ট এড়িয়ে গেলে কী কী সমস্যায় পড়তে হয়।

ওজন বৃদ্ধি : ব্রেকফাস্ট না করলে পরবর্তী সময়ে খাবার খাওয়ার সময় অনেকটা খাবার একসঙ্গে খেয়ে নেওয়ার প্রবণতা বাড়ে।যার ফলে ওজন বেড়ে যায়।

পেটের সমস্যা : নিয়মিত ব্রেকফাস্ট বাদ দিলে ক্রনিক গ্যাসট্রাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এবার থেকে রোজ ব্রেকফাস্ট সারুন নিয়মিত।

দুশ্চিন্তা : সকালের খাবার বাদ দিলে রক্তে সুগার লেভেল অনেকটা কমে যেতে পারে। একবার সুগার কমে গেলে শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ বাড়ে। এই হরমোনের প্রভাবে দুশ্চিন্তা, উৎকণ্ঠার মতো মানসিক সমস্যা দেখা দেয়।

টাইপ ২ ডায়াবিটিস : সকালে না খেলে টাইপ ২ ডায়াবিটিস, হার্টের অসুখ সহ একাধিক রোগ হতে পারে। শুধু তাই নয় বিপাকের হারও কমতে পারে।ফলে খাওয়ার ইচ্ছেও চলে যেতে পারে।

সকালে খাবারের তালিকায় ব্রেকফাস্ট হিসেবে রাখতে পারেন রুটি, ডালিয়া, ওটস, ভাত খান। সঙ্গে থাকুক এক বাটি সবজি, একটা ডিম সেদ্ধ। চাইলে ডিমের বদলে চিকেন বা মাছও রাখতে পারেন পাতে। সকলের গ্রহনক্ষমতা সমান নয়। তাই ডায়েটে কী রাখবেন এই নিয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক