Budget 2024: পড়ুয়াদের জন্য সুখবর, ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ঘোষণা অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা  সীতারমণ। মঙ্গলবার বাজেটের শুরুতেই শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে পেশের শুরুতেই নির্মলা বলেন,’শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্যাকেজের অঙ্গ হিসাবে এটি যুক্ত করা হয়েছে। কারণ, আমাদের মূল লক্ষ্য হল শিক্ষা ও কর্মসংস্থান। ‘

শুধু তাই নয় উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের বিশেষ ঋণের ঘোষণা করলেন অর্থমন্ত্রী । তিনি বলেন,’ সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত পড়ুয়াদের  ঋণ দেওয়া হবে। আর এই  ঋণের  জন্য প্রতি বছর ১ লক্ষ পড়ুয়ারা  ই-ভাউচার পাবেন।‘ শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ দেওয়া  হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এছাড়াও এদিন  নির্মলা  কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য পাঁচটি প্রকল্পের প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করেছেন। শিক্ষা, কর্মসংস্থানের জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। এরফলে উপকৃত হতে চলেছে হাজার হাজার পড়ুয়ারা। প্রসঙ্গত, ২০২৩ সালে মোদি সরকারের কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ১,১২,৮৯৮.৯৭ কোটি টাকা। তা বেড়ে ২০২৪-২৫ এর অন্তর্বতী বাজেটের  হয়েছিল ১,২০,৬২৭ কোটি টাকা।  

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি