আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভরা শ্রাবণে বাড়িতে লাগান মহাদেবের প্রিয় এই ৪ গাছ! তুষ্ট হবেন ভোলানাথ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : শ্রাবণ মাস শুরু হতেই মহাদেবকে তুষ্ট করতে ব্যস্ত ভক্তরা। কেননা এই মাস হল শিবের প্রিয় মাস। এই মাস চলবে আগস্ট এর মাঝামাঝি পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে পাঁচটি সোমবার পড়ছে। এই সময়গুলোতে শিব মন্দিরে ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মত। বিশ্বাস করা হয়, অনান্য মাসের তুলনায় এইমাস খুব গুরুত্বপূর্ণ। এই মাসে অধিক পুণ্য লাভ করা যায়।তেমনই এই মাসে মহাদেবের বিশেষ পুজো করা হয়। আপনি কী জানেন এমন কিছু গাছ আছে যা ভগবান শিবের খুব প্রিয়। শ্রাবণ মাসে এই গাছগুলো রোপণ করলে ভগবানের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। তবে জেনে নিন কোন কোন গাছ ভোলানাথের খুব প্রিয়।

অশ্বত্থ গাছ : এই গাছটি শিবের অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যদিও চিকিৎসাবিজ্ঞানে বা আয়ুর্বেদ চিকিৎসায় এই গাছ অত্যন্ত উপকারী বলা হয়ে থাকে। কেননা এই গাছ অক্সিজেনের সেরা উৎস বলে মনে করা হয়। শ্রাবণ মাসে কোথাও অশ্বত্থ গাছ লাগালে এবং তার পরিচর্যা করলে মহাদেব খুশি হন।

কলা গাছ : শ্রাবণ মাসে কলা গাছ খুব গুরুত্বপূর্ণ। কারণ এতে মহাদেব প্রসন্ন হন। কলা গাছ ভগবান বিষ্ণুর কাছেও খুব প্রিয়। তাই মনে করা হয় এই সময় কলাগাছ লাগালে ভক্তের প্রতি বিশেষ দৃষ্টি দেন মহাদেব ও বিষ্ণু।

বেল গাছ :  বেলপত্র ভগবান শিবের খুব প্রিয়। এছাড়াও বেল গাছ লাগালে দ্বিগুণ উপকার পাওয়া যায়। এই গাছের পাতা ও ফল ঔষধি গুণে পরিপূর্ণ। পুরাণেও এর বর্ণনা পাওয়া যায়। তাই ভোলানাথকে খুশি করতে হলে বেল গাছ লাগানো প্রয়োজন।

চাঁপা গাছ :  এই গাছ সুগন্ধীর জন্য ভীষণ পরিচিত। এই গাছ বাড়িতে বা বাগানে লাগালে শুভ শক্তির বাস হয়। এই গাছ ভগবান শিবের খুব প্রিয়। এছাড়াও এই গাছের ফুলের গন্ধে মানসিক শান্তি আসে।

Published by:

Share Link:

More Releted News:

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ