Massive Fire: গিরিশ পার্কে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  খাস কলকাতায়  সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড।  শুক্রবার সকালে গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি  বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকার জেরে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা গিয়েছে, এই ঘটনায় একজন  অগ্নিদগ্ধ হয়েছেন । তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়ি থেকে প্রথমে  কালো ধোঁয়া বের হতে থাকে। এরপর নজরে পড়ে আগুনের লেলিহান শিখা। তৎক্ষণাৎ স্থানীয়রা দমকলে খবর দেয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী।

শেষ পাওয়া খবর অনুসারে, ঘিঞ্জি এলাকা বলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। তবে শেষ পর্যন্ত  আগুন আয়ত্তে আনা  গিয়েছে  । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  তবে এই ঘটনার কীভাবে ঘটল তা আগুন নেভানো না পর্যন্ত সঠিকভাবে জানা যাবে না। স্বাভাবিকভাবে এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর