Jammu and Kashmir Clash:কুপওয়ারায় সেনা-জঙ্গির সংঘর্ষ, শহিদ জওয়ান,পাল্টা গুলিতে খতম জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কার্গিল বিজয়  দিবসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শনিবার কুপওয়ারা জেলায়  নিরাপত্তা রক্ষী বাহিনীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ  হয়। আর তাতেই শহিদ হলেন এক জওয়ান। আহত হয়েছেন চার জন। এদিনের সংঘর্ষের প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানান হয় , এনকাউন্টারে এক ‘পাকিস্তানি ব্যক্তি’ নিহত হয়েছে।

চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সকালে আচমকাই কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর আচমকা গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। এরপরেই কুমকাডি ছাউনির কাছে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে  জঙ্গিরা। আর তাতেই শহিদ হলেন ভারতীয় এক জওয়ান। বলা বাহুল্য, শুক্রবার কার্গিল বিজয়  দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন,’ পাকিস্তানের ঘৃণ্য চক্রান্ত কোনওদিন সফল হবে না। একের পর এক হামলা চালিয়েও ভারতের কাছে হার মানতে হয়েছে। ‘ আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কুপওয়ারা জেলায়  চলল সংঘর্ষ।

উল্লেখ্য, লাগাতার জম্মু অঞ্চলে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটছে। গত ৮ জুলাই কাঠুয়া জেলায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গিরা আকস্মিক হামলা চালায়। তাতে পাঁচ সেনা নিহত হয়। পরিসংখ্যান অনুসারে, গত ৩২ মাসে জম্মু অঞ্চলে ৪৮ জন সেনা নিহত হয়েছে। আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর