Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, ব্রোঞ্জ এনে দিলেন শুটার মনু ভাকের

অবশেষে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন মনু। ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক পেলেন মনু।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অলিম্পিক্সে ভারতের খাতা খুলল। মহিলা দের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মনু ভাকের। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হল মনুর। অবশেষে ১৪০ কোটির মানুষের প্রত্যাশা পূরণ করলেন মনু। তাঁকে নিয়ে প্রথম থেকেই বিপুল প্রত্যাশা ছিল ভারত বাসীর। অবশেষে শুটিংয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন মনু ভাকের। কোভিডের পৃথিবীতে টোকিও অলিম্পিক্স। তখনই এয়ার পিস্তলে শুটিংয়ে ফাইনাল পর্যন্ত না যেতে পেরে কাঁদতে কাঁদতে ফিরে আসতে হয় মনু ভাকেরকে। কিন্তু হার মানেন নি।

চারবছর পর অলিম্পিক্সে ফিরে এসে চমকে দিলেন মনু। আর তাঁর হাত ধরেই ভারতে প্রথম পদক ঢুকল। কোচের সঙ্গে রাগারাগি করেই বেরিয়ে গিয়েছিলেন তিনি। রবিবার সকাল থেকেই ভারতবাসীর মনে টানটান উত্তেজনা। এয়ার পিস্তলের ফাইনালের দৌড়ে তখন উঠে গিয়েছেন মনু ভাকের। অবশেষে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন মনু। ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক পেলেন মনু। এদিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতে রেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তাঁর স্কোর ২৪৩.২। আর ২৪১.৩ পেয়ে রুপো জিতলেন দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। আর মনুর লড়াই শেষ হয় ২২১.৭ স্কোরে। মাত্র ০.১ স্কোরের ব্যবধানে রুপো হাতছাড়া হল মনুর। শেষ শটে মনু স্কোর করেন ১০.৩। আর পয়েন্ট ২ পেলেই রূপো জিততে পারতেন তিনি। শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন হরিয়ানার শুটার মনু।

তাই তাঁকে ঘিরে আগে থেকেই প্রত্যাশা ভারতবাসীর। কারণ টোকিও অলিম্পিক্স থেকে ফিরে যাওয়ার সেই দুঃখ এখনও ভোলেননি তিনি। ৪ বছর পর ফিরে এসে ফাইনাল শেষ করলেন হরিয়ানার শুটার মনু তৃতীয় স্থানে থেকেই। যদিও শনিবারে প্রথম রাউন্ডে সাতটি শটে তিনি ১০-র কম স্কোর করেছিলে। তাই তখনই সোনা জয়ের দৌড়ে পিছিয়ে গিয়েছিলেন মনু। তাও শেষ পর্যন্ত দ্বিতীয় স্টেজে ভাল পারফর্ম করে দেশকে প্রথম পদক এনে দিলেন মনু। তাঁকে সমাজমাধ্যমের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অলিম্পিক্সের সোনাজয়ী ভারতের একমাত্র শুটার অভিনব বিন্দ্রা। ২০১২ সালে শেষবার শুটিংয়ে ভারতে পদক এসেছিল বার গগন নারাং-এর হাত ধরে। অবশেষে ১২ বছরের ব্যবধানে মনুর হাত ধরে প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক এল ভারতে।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য