মদ্যপদের তাণ্ডব, টাকা না মেলায় মদের বোতল ভেঙে দোকানকর্মীকে এলোপাথাড়ি কোপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুই মদ্যপ যুবকের তাণ্ডব। টাকা চেয়ে না পাওয়ায় মদের বোতল ভেঙে দোকানের কর্মচারী গলায় ঢুকিয়ে খুনের চেষ্টা। আর তাতে গুরুত্বর জখম হয়ে ওই ব্যক্তি ভর্তি হলেন হাসপাতালে। এমনই ঘটনা ঘটেছে বজবজ ফায়ার স্টেশনের সামনে। এই ঘটনায় গুরুত্বর জখম হয়েছেন বছর ৬০- এর সুজিতকুমার দাস।

তিনি  চার বছর ধরে  বজবজের একটি ওষুধের দোকানে কাজ করতেন।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে আচমকাই দুই মদ্যপ যুবক সুজিতবাবুর রাস্তায়  আটকায় । এরপর  দুই যুবক তাঁর কাছ থেকে টাকা চায়। আর সেই টাকা না দেওয়ায় তারা কাঁচের বোতল ভেঙে সুজিতের গলায় ঢুকিয়ে দেয়।

এই ঘটনার পর সুজিত বাবু চিৎকার করা শুরু করলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান স্থানীয় দোকানিরা। আর তাদের দেখা মাত্রই অভিযুক্তরা  ঘটনাস্থল থেকে  পালিয়ে যায়। স্থানীয়রা সুজিতবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা গলায়  প্রায় ২৩ থেকে ২৪ টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। রাস্তায় থাকা সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের সন্ধানে পুলিশ। প্রশ্ন উঠছে, কী করে  জনবহুল বজবজ স্টেশন রোডের মত  জায়গায় এমন ঘটনা ঘটল। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।   

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে