জলমগ্ন বিধানসভা,  প্রবেশ করতে গিয়ে বেগ পেতে হল যোগীকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লখনউতে চলছে লাগাতার বৃষ্টি।  জলমগ্ন একাধিক এলাকা। আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার। এই আবহে লখনউ বিধানসভার মধ্যে ঢুকে গেল জল ।  এরফলে এক হাঁটু জল নিয়ে বিধানসভা থেকে বের হচ্ছেন আধিকারিকরা। ইতিমধ্যেই জলমগ্ন বিধানসভার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে বিধানসভায় চলছে বাজেট অধিবেশন। এদিকে বিধানসভা চত্বরে জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়েছেন বিধায়ক ও কর্মচারীরা। বৃষ্টির কারণে তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হয়েছে। অন্যদিকে বিধানসভার ৭ নম্বর গেটের কাছে  জল থাকায় গাড়ি নিয়ে ঢুকতে পারেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।  তাই এদিন তাঁকে অন্য গেট থেকে বিধানসভায় ঢুকতে হয়।  শুধু বিধানসভাই নয় ভারী বৃষ্টিপাতের জেরে লখনউ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনেও জল ঢুকেছে। এমনকি পৌর কর্পোরেশনের ছাদও ফুটো হয়ে যাওয়ায় তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। বলা বাহুল্য, শুধু লখনউ নয়। একই পরিস্থিতি দেখা গিয়েছে প্রয়াগরাজেও  ।  মুষলধারে বৃষ্টির জেরে শহরের নিচু এলাকা, রাস্তাঘাট ও বাড়িতে জল ঢুকেছে। শুধু তাই নয়, জর্জ টাউন থানার মধ্যে জল ঢুকে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে কাজকর্ম।

উল্লেখ্য, বুধবার ২ ঘণ্টা ধরে লখনউতে একটানা বৃষ্টি হচ্ছে।  আর তাতে জলমগ্ন হয়ে গিয়েছে  হজরতগঞ্জ, চক, ঠাকুরগঞ্জ, আইশবাগ প্রভৃতি এলাকা। এই পরিস্থিতিতে  হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী তিন দিন লখনউ সংলগ্ন এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা