দেখা করে এক ট্রাফিক পুলিশকে বিশেষ ধন্যবাদ দিলেন সচিন, জেনে নিন কেন

ক্রিকেট জীবনে ঠিক যতটা ভালো ক্রিকেটার ছিলেন, ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই ভালো মানুষ তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট জীবনে ঠিক যতটা ভালো ক্রিকেটার ছিলেন, ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই ভালো মানুষ তিনি। আবেগপ্রবণ মানুষ হিসেবে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের জুড়ি মেলা ভার। সকলের সামেন আরও এক সেই মানবিকতার পরিচয় দিলেন ‘ক্রিকেট ঈশ্বর’।

দিন কয়েক আগেই তাঁর এক মহিলা বন্ধু পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন। আর সচিনের ওই আহত বন্ধুকে হাসপাতালে নিয়ে যান এক ট্রাফিক পুলিশ। সে যদি সচিনের বন্ধুকে সময়ের মধ্যে হাসপাতালে না নিয়ে যেত তাহলে বড়সড় বিপদ হতে পারত।

আর এই মহান কাজটির জন্য ওই ট্রাফিক পুলিশের সঙ্গে দেখা করে তাঁকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন ক্রিকেটে সর্বাধিক রানে মালিক। সেই সঙ্গে টুইটারেও করেছেন প্রশংসা।

টুইটে সচিন লিখেছেন, ‘সত্যি এমন মানুষগুলোর জন্যই এই পৃথিবীটা এতো সুন্দর। কয়েক দিন আগেই আমার এক বন্ধু একটি পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হন। তবে ভগবানের কৃপায় সে এখন বিপদমুক্ত। তবে এর পুরো কৃতিত্বটাই এক ট্রাফিক পুলিশের প্রাপ্য। তিনি সময় নষ্ট না করে দ্রুত আমার ওই বন্ধুকে অটো করে হাসপাতালে নিয়ে আসে। তাই সে প্রাণে বেঁচে যায়। সত্যি এই মানুষগুলো আছে বলেই পৃথিবীটা আজও সুন্দর রয়েছে’।    

 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির