বুকে আইসিডি, এরিকসেনের চুক্তি বাতিল করল ইন্টার মিলান

তারকা ড্যানিশ ফরোয়ার্ডের জন্য কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ইতালির এই খ্যাতনামা ক্লাবটি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিশ্চিয়ান এরিকসেনের চুক্তি বাতিল করল ইন্টার মিলান। তারকা ড্যানিশ ফরোয়ার্ডের জন্য কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ইতালির এই খ্যাতনামা ক্লাবটি। ক্লাবের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, ‘পুরো ইন্টার পরিবার সর্বদা এরিকসেনের পাশে রয়েছে। বরাবরই আমরা উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। বুকে আইসিডি বসানোর জন্য ড্যানিশ ফরোয়ার্ডের চুক্তি বাতিল করা হলেও, ক্লাবে থেকে সে কখনওই আলাদা হবে না’।

চলতি বছরের জুন মাসেই ইউরো কাপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই পড়ে যান এরিকসেন। যেই দৃশ্য এখনও ভুলতে পারেনি ফুটবল বিশ্ব। দলের অধিনায়ক সাইমন কায়ার দেরি না করে সিপিআর পদ্ধতিতে এরিকসেনের শ্বাস চালু রাখার চেষ্টা করেন। এরপর দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ধীরে-ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে ফের যেন ড্যানিশ স্ট্রাইকারকে এমন সমস্যায় না পড়তে হয় তাই তাঁর বুকে আইসিডি তথা হার্ট স্টার্টার ডিভাইস বসিয়ে দেয়। যদিও এরপর থেকে এখনও পর্যন্ত কোনও ম্যাচই খেলেননি ক্রিশ্চিয়ান।

যদিও গত অক্টোবরেই মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ক্রিশ্চিয়ান এরিকসন হয়তো আর সিরি আ লিগে খেলতে পারবেন না। তার সবথেকে বড় কারণ হল, হার্টে কোনও সমস্যা থাকলে ইতালিয়ান লিগে খেলা যায় না। শুধু তাই নয়, তিনি হয়তো আর কোনও দেশের লিগেই খেলতে পারবেন না।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির