ইন্টারনেট- ফেসবুক বন্ধের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাংলাদেশের তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জেরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া।  আর তাতে কার্যত অচল হয়ে পড়েছিল গোটা দেশবাসী।  তাই  শুক্রবার নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণ অনুষ্ঠানে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বললেন, ‘ তরুণ প্রজন্মের কাছে আমি যদি কোন ভুল করে থাকি তাহলে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা চাইছি। ইন্টারনেট ব্যাহত হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেব ।‘প্রতিমন্ত্রী আরও জানান,’ শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তা এত সহজে সমাধান সম্ভব নয়। আমার বিশ্বাস, অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে।‘

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ অগ্নিগর্ভ হওয়ায় গত ১৭ জুলাই মঙ্গলবার মধ্যরাত থেকে দেশ জুড়ে ৪জি মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল বিআরটিসি। আন্দোলন ঘিরে গুজব রুখতেই ওই পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার। পরের দিন ১৮ জুলাই বুধবার রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে পুরো দেশই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ডিজিটাল যুগ ছেড়ে অ্যানলগ যুগে ফিরে গিয়েছিলেন গোটা দেশবাসী। ব্যবসা-বাণিজ্য থেকে নিত্যপ্রয়োজনীয় পরিষেবা (প্রিপেইড জল বিল, মোবাইল বিল, বিদ্যু‍ৎ বিল) স্তব্ধ হয়ে পড়েছিল। এরপর গত ২৪ জুলাই  থেকে ফের  ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে যায় ।  আর ৩১ জুলাই বাংলাদেশে  চালু  হয়  ফেসবুক। কিন্তু ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বন্ধ হয়ে যায় এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।    

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি