মাজদিয়া রেলবাজার প্রাথমিক বিদ্যালয়ে বাগানের সবজি দিয়েই রান্না হচ্ছে মিড ডে মিল

Share:

নিজস্ব প্রতিনিধি,মাজদিয়া: মিড ডে মিলের খাবার খেয়ে অনেক সময় ছাত্র-ছাত্রীদের শরীর খারাপ হতে দেখা গিয়েছে। কখনো মিড ডে মিলে (Mid Day Meal)দেওয়া খাবারের গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন কিংবা কখনো তাতে পাওয়া গিয়েছে নানা রকম পোকামাকড়। এই ধরনের খবর বেশিরভাগ সময়ই উঠে আসে খবরের শিরোনামে। তবে ব্যতিক্রম কার্যকলাপ ও দেখা যায় বেশ কিছু জায়গায়। তার মধ্যে অন্যতম নদিয়া জেলার মাজদিয়া রেলবাজার প্রাথমিক বিদ্যালয়(Majdia Rail Bazar Primary School)। যেখানে প্রধান শিক্ষক সুকুমার হালদারের উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গনে মিড ডে মিলের সবজি চাষ করে সেই সবজি পরিবেশন করা হয়, পড়ুয়াদের মিড ডে মিলের খাবারে।

বাজারে বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ দেওয়া শাকসবজি খেয়ে বিশেষ করে শিশুদের নানা রকম শারীরিক সমস্যা হতে পারে বলে জানান চিকিৎসকেরা। আর সেই কারণেই প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানোর উদ্যোগ গ্রহণ করেন। তবে শুধু গাছ লাগানোই নয়, সেগুলি নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলা সমস্ত কিছুই দেখভাল করেন তিনি। এরপর বড় হলে পরে সেই সবজি দিয়েই মিড ডে মিলের কর্মীরা রান্না করেন। এতে যেমন শিশুরা ভেজাল বিহীন উন্নত শাকসবজি খেতে পারছে, ঠিক তেমনি অন্যদিকে বর্তমানে অগ্নিমূল্য বাজারের থেকে কিছুটা হলেও পয়সা সাশ্রয় হচ্ছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।

শিক্ষকের এই উদ্যোগের ফলে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরাও। তারা জানান, এই কর্মকাণ্ড প্রত্যেকটি বিদ্যালয়েরই নেওয়া উচিত। প্রায় সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়াতেই উঠোন কিংবা প্রাঙ্গণের বেশ কিছুটা জায়গা থাকে। সেই জায়গাগুলিতে যদি এভাবে মিড ডে মিলের শাকসবজি উৎপাদন করা হয় তাতে যেমন আর্থিক সাশ্রয় হবে ঠিক তেমনি বাজারের ভেজাল জাত সবজি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে তাদের ছেলে মেয়েরা, এমনটাই মত অধিকাংশ অভিভাবকদের।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট