ভাগীরথীর জলস্তর বৃদ্ধি,বন্ধ হল নৃসিংহপুর ফেরি ঘাট

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া ও পূর্ব বর্ধমান : ভাগীরথীর জল স্তর বৃদ্ধি পাচ্ছে ।পূর্ব বর্ধমান এবং নদিয়া দুই জেলার জেলা শাসকের সিদ্ধান্তে বন্ধ হল নৃসিংহপুর ফেরিঘাট(Nrisinhapur Feri Ghat)। বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন। যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় মানুষজন।মাত্র কয়েকদিনের লাগাতার বর্ষার জেরে খাল-বিল পুকুর জলে পরিপূর্ণ। ক্রমাগত ভাগীরথী নদীতে হু হু করে জল বাড়ছে।ভাগীরথী নদী(Bhagirathi River) পাড় ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই । নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসাবে রয়েছে এই ভাগীরথী । ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ। দুই জেলার জেলা শাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে একমাত্র এই জলপথ নৃসিংপুর ফেরি ঘাট ।

জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তের দুই জেলার মানুষজন পড়েছেন বিপাকে। লঞ্চ ও ভেসেল এর মাধ্যমে গবাদিপশুর খাবার বিচুলি, মাছ, কাঁচা আনাজ, বিশেষ করে চাল, ধান ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সামগ্রী এমনকি বিভিন্ন পেশায় এবং চাকুরীতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছেন। কারণ তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে জলপথ।সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর।

দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভাগীরথীর তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা। আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।একদিকে অজয় নদের জল বাড়ছে। অন্যদিকে,দুর্গাপুর ব্যারেজে(Durgapur Cannel) সোমবার সকালে ৭০ হাজার কিউশেক ছাড়লে নদীয়া ,পূর্ব বর্ধমান, দুই জেলার ভাগীরথী তীরবর্তী বেশ কিছু এলাকায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে, নদিয়ার শান্তিপুর চৌধুরীপাড়া, নৃসিংহপুর, হাউস সাইট কলোনি, মেথির ডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণে । গোটা পরিস্থিতির নজর রাখছে প্রশাসন।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট