তরুণ প্রজন্মের মনের কথা কথা বলে এই টি শার্ট! জনপ্রিয়তায় কেন এগিয়ে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফ্যাশনের আরেক নাম হল ‘কথা বলা টি শার্ট’ । শুনতে অবাক হচ্ছেন, টি শার্ট আবার কবে থেকে কথা বলতে শিখলো ?  আজ্ঞে বর্তমান সময়ে টি শার্ট কথা বলে। বর্তমানে কথা বলা টি শার্টের জনপ্রিয়তা বাড়ছে হু হু করে। বাচ্চা থেকে শুরু করে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দারুণ ট্রেন্ড এই টি শার্ট। অঙ্কন টি শার্টের তুলনায় হাতের লেখা বসানো টি শার্ট বর্তমানে আলাদা জায়গা দখল করে নিয়েছে।

মজাদার সংলাপ আর বাংলা স্লোগান লেখা টি শার্টগুলোই বাজার কাঁপাচ্ছে এখন। অনেকেই দামের তোয়াক্কা না করেই শখে কিনে পড়ে থাকে এই টি শার্ট। কোন টি শার্টে সাহিত্য, তো কোনটাই মজাদার ডায়লগ, কোনটাই বা অবসাদকে তুলে ধরা হয়। তরুন প্রজন্মের মনের কথা বলে এই টি শার্ট গুলি। নিজের পছন্দ মত ভাব ভঙ্গি তুলে ধরতে এই টি শার্ট বেছে নেয় অনেকেই। এককথায় তরুণ প্রজন্মের কাছে টি-শার্ট এখন আর শুধু পরিধেয়ই নয়, বার্তাবাহকও বটে।

ইতিহাস : একটা সময় ছিল যখন মূলত গরম থেকে বাঁচতেই টি-শার্টের সৃষ্টি হয়েছিল। ১৯ শতকের শেষ দিকে কারখানার শ্রমিকেরা কারখানার গরম থেকে বাঁচতে নিজেদের জাম্পস্যুটের হাতা কেটে ছোট করে নিতেন। আস্তে আস্তে শ্রমিক শ্রেণির মধ্যে জনপ্রিয় হতে থাকে এই পোশাক। সর্বস্তরের মানুষের কাছে টি-শার্টকে জনপ্রিয় করে তোলেন মার্কিন অভিনেতা মার্লোন ব্র্যান্ডো। পঞ্চাশের দশকে এ স্ট্রিটকার নেমড ডিজায়ার সিনেমায় অধিকাংশ দৃশ্যেই তাঁকে টি-শার্ট গায়ে দেখা যায়। পরবর্তী দুই দশকে সকল মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে টি-শার্ট।

টি-শার্টে চোখ বোলালেই বোঝা যায়—কার কী পছন্দ-অপছন্দ, কোন দিকে হাঁটছে ট্রেন্ড। নির্দিষ্ট কয়েকটি বিষয়কে কেন্দ্র করে টি-শার্ট তৈরি করেন বেশ কিছু উদ্যোক্তারা। যা বেশ মনে ধরেছে তরুণ প্রজন্মের। তরুণদের কাছে টি-শার্ট এখন হয়ে উঠেছে একটি ক্যানভাস। সেই ক্যানভাসে নিজের পছন্দসই নকশা তুলতে পারছে তারা। নিত্যনতুন মিম, আর্ট স্টাইলে সীমাবদ্ধ থাকছে না তারা। বরং দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, প্রতিবাদ, দেশপ্রেম, প্রকৃতি প্রেম সবকিছুই তুলে ধরা হচ্ছে টি-শার্টে।

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি