অচেনা লোক দেখলেই খবর দিন, সীমান্তের বাসিন্দাদের পরামর্শ বিএসএফের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: সীমান্তবর্তী এলাকায় কারোর বাড়িতে বাংলাদেশ থেকে অচেনা ব্যক্তি এলে তৎক্ষণাৎ সেই তথ্য জানান বিএসএফকে(BSF)। কোনভাবেই যাতে জঙ্গিরা ঢুকে পড়তে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে। না জেনে কাউকে আশ্রয় দেবেন না। বুধবার গ্রামবাসীদের সাথে বৈঠক করে এই বার্তা দিল বিএসএফ। এবার আরও তৎপর বি এস এফ। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদে বর্ডারে এবার বিশেষ পদক্ষেপ বিএস এফের। বুধবার বি এস এফের তরফে গেঁদে বর্ডার(Gende Border) এলাকার একাধিক গ্রামপঞ্চায়েত – এর প্রধান এবং সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে একটি বিশেষ আলোচনা সভা করা হয়।

এই আলোচনা সভা থেকে সমস্ত গ্রামবাসীদেরকে সদা তৎপর এবং বিএসএফের সাথে সংযোগ রেখে কাজ করতে বলা হয়েছে। তৎসহ আরো বলা হয়েছে যেভাবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, সেখানে যে কোন সময় বাংলাদেশ(Bangladesh) থেকে মানুষজন ভারতে প্রবেশ করতে পারে। তবে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বহু মানুষ বসবাস করেন ।যদি কোন ব্যক্তি তাদের বাড়িতে এসে আশ্রয় নেয় কিংবা এলাকায় কোন জায়গায় আশ্রয় নেয়, তাহলে দ্রুত সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে তথ্য।

এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করে মানুষজনকে সচেতন এবং তৎপরতার সঙ্গে থাকার বার্তা দিতে হবে। যদি কোনরকম অপ্রীতিকর ঘটনা কিংবা কোন বাংলাদেশী মানুষ ভারতে প্রবেশ করে এবং তারা গা ঢাকা দিয়ে থাকে, তৎক্ষণাৎ বিএসএফকে জানিয়ে সেই মানুষজনকে চিহ্নিত করণ করতে হবে সাধারণ মানুষকে। দেশের নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে এই সহযোগিতা করতে হবে সীমান্ত রক্ষী বাহিনীর।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট