খেলতে খেলতে বাড়িতেই সংজ্ঞাহীন সুকান্ত মজুমদারের মেয়ে

সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়িতেই খেলছিল সেই শিশুকন্যা। তারপর কাঁদতে কাঁদতে সংজ্ঞাহীন হয়ে পরে সে। দ্রুত তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলেই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে খেলতে খেলতে হঠাৎই কাঁদতে শুরু করে দিয়েছিল বছর তিনের মেয়েটি। আর তারপরেই জ্ঞান হারায় সে। দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও অবশ্য জ্ঞান ফেরেনি সেই খুদে মেয়ের। আর তার জেরেই চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। কেননা সেই খুদে মেয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মেয়ে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরে সুকান্তবাবুর বাড়িতে। সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়িতেই খেলছিল সেই শিশুকন্যা। তারপর কাঁদতে কাঁদতে সংজ্ঞাহীন হয়ে পরে সে। দ্রুত তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলেই জানা গিয়েছে। চিকিৎসদের ধারনা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লেগে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনা জেরে উদ্বেগ ছড়িয়েছে সুকান্তবাবুর পরিবারে।

ঘটনার পর থেকে এদিন দুপুর থেকেই বালুরঘাট হাসপাতালে রয়েছেন সুকান্তবাবু-সহ তাঁর পরিবারের সব সদস্যরাই। রয়েছেন জেলা বিজেপির নেতা-কর্মীরাও। এদিন বালুরঘাটের জেলা বিজেপি কার্যালয়ে দলের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে স্থানীয় সাংসদ হিসাবে সুকান্তবাবুরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এদিনের দুর্ঘটনার পর সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানিয়েছেন, ‘শুক্রবার রাতেই বালুরঘাটে বাড়িতে ফিরেছেন সুকান্ত মজুমদার। শনিবার দুপুরে বালুরঘাটের জেলা কার্যালয়ে নেতৃত্ব এবং দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ছিল। তার আগেই এই ঘটনা ঘটে যায়। সেসময় বাড়িতেই ছিলেন আমাদের দলের জেলা সভাপতি। ঘটনার জেরে আমাদের বৈঠক বাতিল করা হয়েছে। আমরা সকলে সুকান্তবাবুর মেয়ের দ্রুত আরোগ্য কামনা করছি।’

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া