গাজার স্কুলে ভয়াবহ রকেট হামলা, নিহত ১০০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ইজরায়েল হামলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গাজায়।এবার গাজার স্কুলে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল বাহিনী। আর তাতে প্রাণ হারালেন  ৯০ থেকে ১০০ জন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শহরের একটি স্কুলে পরপর আঘাত হানে ৩টি ইজরায়েলি রকেট। জানা গিয়েছে, ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুতরা।  আর সেখানেই এবার হামলা চালাল ইজরায়েল বাহিনী।

স্থানীয়রা এই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে আখ্যায়িত করেছেন। এই ঘটনা প্রসঙ্গে ইজরায়েলি বাহিনীর তরফে জানান হয়েছে, ‘শনিবার  আল তাবাইন স্কুলে কমান্ড ও কন্ট্রোল সেন্টার চালাচ্ছিল হামাস। সেইজন্য সন্ত্রাসীদের ওপর হামলা চালান হয়েছে।‘ অন্যদিকে বৃহস্পতিবার গাজা সিটির দুটি স্কুলে চলে ভয়াবহ ইসরায়েলি হামলা। আর তাতে প্রাণ হারান ১৮ জন। এই হামলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের গাজার স্কুলে হামলা চালাল ইজরায়েল বাহিনী।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৪০  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। এই হামলায় এখন পর্যন্ত  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি