ফুলের মালায় বরণ অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় হকি দলকে!বিমানবন্দরে ঢাকের তালে নাচ হরমনপ্রীতদের

Share:

নিজস্ব প্রতিনিধি : অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে উল্লাসে ফেটে পড়েছেন খেলোয়াড়েরা। ব্রোঞ্জ পদক জিতে শনিবার সকালে দেশে ফিরছেন ভারতীয় হকি দল। এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভারতীয় হকি দলের সদস্যরা। বিমানের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের হকি দলের অনেক খেলোয়াড়। তাঁদের নাম ঘোষণা মাত্রই শুরু হল হাততালি। সেই হাততালি থামল না দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও। জনতার ভিড় দেখা গেল বিমানবন্দরের সামনে। হাতে মালা নিয়ে অপেক্ষা করছিলেন তাঁরা। একে একে স্বাগত জানাল হরমনপ্রীত সিংহদের। শুধু তাই নয় ঢোলের তালে তালে বিমানবন্দরের বাইরে তালে নাচতে দেখা গেল ভারতীয় দলের খেলোয়াড়দের।

অবশ্য, দিল্লিতে বিমানবন্দরের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিলেন ভক্তরা। হকি খেলোয়াড়েরা বাইরে বের হওয়ার সঙ্গেই সঙ্গেই তাঁরা হাততালি দিতে শুরু করেন। দেশের নামে জয়ধ্বনিও হয়। ‘বন্দে মাতোরম’ বলে চিৎকার ওঠে। ঢোল বাজতে শুরু করে। তার তালে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন নি খেলোয়াড়রা। তাই ঢাকের তালে কোমর দোলালেন মনপ্রীত সিংহ-সহ আরও অনান্যরা।

এই নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন হরমনপ্রীত। তিনি জানান, ‘ তাঁরা ফেডারেশনের কাছে যা যা চেয়েছেন সব পূর্ণ হয়েছে। গোটা অলিম্পিক্স জুড়ে সমর্থন তাঁদের সমর্থন পেয়েছেন। তাই তিনি সকলকে ধন্যবাদ দিতে চান।’

পাশপাশি গোটা দেশবাসী তাঁদের দিকে চেয়েছিল এই নিয়ে তিনি জানিয়েছেন, দেশবাসীর ভরসার দাম দিতে পেরেছেন। ভারত অধিনায়ক জানান, ‘এটা হকির একটা বড় সাফল্য। পর পর দুটো অলিম্পিক্স থেকে পদক জিততে পেরেছেন। যখনই মাঠে নামবেন, তখন জিতে ফেরার চেষ্টা করবেন। দেশবাসীর ভরসার দাম দেওয়ার চেষ্টা করবেন।’

উল্লেখ্য, প্যারিসে স্পেনের বিপক্ষে ২-১ গোলে জিতে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।৫২ বছর পর অলিম্পিক্সে টানা দ্বিতীয় পদক জিতেছে দেশ। ব্রোঞ্জ পদক জিতে শনিবার সকালে দেশে ফিরল ভারতীয় হকি দল। বিমানবন্দরেই ভারতীয় হকি দলকে নিয়ে চলল বাঁধনছাড়া উল্লাস।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি