সাকিবের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন শিশির

কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। আর আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্ক মানেই একাধিক গুজব, গুঞ্জনে পরিপূর্ণ। সে যেকোনও দেশের, যেকোনও মহলের হতে পারে। বাংলাদেশের অগ্নিগর্ভ পর্যায় এখনও চলমান। ছাত্র বিক্ষোভে নিজেদের আওয়াজ তুলেছেন সে দেশের সকল সেলিব্রিটিরা। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরেই সংখ্যালঘুদের উপর চলেছে মারাত্মক অত্যাচার। কিন্তু বাংলাদেশে এমন মারাত্মক সহিংসতা নিয়ে একাধিক তারকা আওয়াজ তুললেও চুপ ছিলেন সাকিব আল হাসান। যাতে রীতিমতো ক্ষুব্ধ দেশ। তবে, আজ বাংলাদেশের আলোচিত ক্রিকেট কিং সাকিব আল হাসানকে আলোচনা অন্য কারণ রয়েছে। কারণ ক্রিকেটারের বিবাহিত জীবন অনেকদিন ধরেই চর্চায় রয়েছে। জল্পনা তাঁদের বিচ্ছেদ হয়ে যাবে খুব শীঘ্রই। তিন সন্তানের বাবা সাকিব আল হাসান।

তা সত্ত্বেও তাঁরা ডিভোর্সের পথ হাঁটছেন, বিষয়টি কতটা সত্য? গতকাল বুধবার রাতে সাকিবের সামাজিক যোগাযোগ মাধ্যমে আচমকাই ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ। যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে প্রাক্তন অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালকে। এরপরেই রাতভর চলে নানা জল্পনা-সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও ওঠে। অবশ্য শিশির অনেকদিন আগেই সাকিব আল হাসানের সঙ্গে তাঁর সমস্ত ছবি ডিলেট করে দিয়েছেন। এরপর থেকেই গুঞ্জন সাকিব-শিশির আলাদা হয়ে যাচ্ছেন। কিন্তু আদেউ সত্যিটা কি? রাতভর এমন চর্চার পরে একপ্রকার অতিষ্ঠ হয়েই সকালে আলো ফুটতে না ফুটতেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সাকিবপত্নী। লিখলেন দীর্ঘ পোস্ট। যেখানে স্বামী সাকিবের প্রশংসায় পঞ্চমুখ শিশির।

তাঁর লেখায় ফুটে উঠেছে, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবটাই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলে, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই।’ তাই অনলাইনে গুঞ্জন না ছড়াতে অনুরোধ করে শিশির আরও বলেছেন, ‘যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। আর আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি।’

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম