শেষ মুহূর্তে নাটকীয় জয় তুলে নিল বার্সেলোনা

আর একটু হলেই ফের পয়েন্ট নষ্ট করতে চলেছিল বার্সেলোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর একটু হলেই ফের পয়েন্ট নষ্ট করতে চলেছিল বার্সেলোনা। কিন্তু এযাত্রায় আর সেটা হয়নি। শেষ মুহূর্তে গোল করে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। লিগ টেবিলেন একেবারে নিচের দিকে থাকা এলচের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় পেল বার্সা। ৮৫ মিনিটের মাথায় তাদের হয়ে জয়সূচক গোলটি করেন নিকো গঞ্জালেজ। যার ফলে সবমিলিয়ে মোট তিন ম্যাচ পর ফের জয়ের দেখা পেয়েছে লিওনেল মেসির এই প্রাক্তন ক্লাব।

ম্যাচের বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছেন বার্সার ফুটবলাররা। খেলার ১৬ মিনিটে উসমান দেম্বেলের কর্ণার থেকে হেড করে গোল করেন জুতগা ব্ল্যাঙ্ক। এর মিনিট তিনেক পরই ব্যবধান দ্বিগুণ করেন গাভি। ডান পায়ের কোণাকুণি শটে এলচের জালে বল জড়িয়ে দেন তিনি। ভাগ্য সুপ্রসন্ন থাকলে আরও বেশি গোল দিয়ে প্রথমার্ধ শেষ করতে পারত জাভির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট দেখাচ্ছিল বার্সেলোনা। তবে মাঝে হঠাৎ খেই হারায় তারা। যেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে নেয় এলচে। ম্যাচের ৬২ মিনিটে মোরান্তে এবং পরবর্তী মিনিটে মিইয়া ব্যবধান ২-২ করে দেন। যার ফলে বড়সড় বিপাকে পড়ে যায় বার্সা।

এরপর ৭২ মিনিটে দলকে গাভিকে তুলে নিকো গঞ্জালেজকে মাঠে আনেন কোচ জাভি। আর কোচের ভরসার পুরোপুরি মর্যাদা রাখেন এই তরুণ আর্জেন্টাইন ফুটবলার। ৮৫ মিনিটে গোল করে কাতালানদের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে উঠে এল বার্সা।     

 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের