Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্বর্গে থাকবে ভদ্রা! থাকবে না অশুভ প্রভাব! জেনে নিন কোন মন্ত্রে ভাইয়ের হাতে রাখি বাঁধবেন!

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার (১৯ অগস্ট)রাখি বন্ধন উৎসব। এবারের রাখি পূর্ণিমা একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। রাখি পূর্ণিমায় এবার রয়েছে ভদ্রাকাল যোগ। সেইসময় রাখি বাঁধতে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভদ্রাকাল পেরিয়ে যাওয়ার পর ভাইয়ের হাতে রাখি বাঁধতো পারবেন। আপনি কী জানেন এইদিন কোন মন্ত্র বলবেন ?  সব বিস্তারিত জেনে নিন।

রাখি পূর্ণিমার তারিখ : শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৯ অগস্ট সকাল ৩টে ৫ মিনিট থেকে এবং শেষ হবে রাত ১১টা ৫৬ মিনিটে। তাই ১৯ অগস্ট রাখি বন্ধন উৎসব পালনই সর্বসম্মত।

ভদ্রাকাল :  রাখি বন্ধন উৎসবে ভদ্রাকালের বিচার করা হয়। এইসময় রাখি বাঁধা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। রাখি পূর্ণিমায় ভদ্রার সময় শুরু হচ্ছে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। ভদ্রা লেজ থাকবে ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত ও ভদ্রা মুখ থাকবে ১০টা ৫৩ মিনিট থেকে ১২টা ৩৭ মিনিট পর্যন্ত।

রাখি বাঁধার শুভ সময় : ১৯ অগস্ট দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৯টা ৮ মিনিট পর্যন্ত। পাশাপাশি রাখি বাঁধার অপরাহ্ন মুহূর্ত   দুপুর ১টা ৪৩ মিনিট থেকে ৪টে ২০ মিনিট পর্যন্ত থাকবে। রাখি বাঁধার প্রদোষকালের মুহূর্ত দুপুর ৬টা ৫৬ মিনিট থেকে ৯টা ০৮ মিনিট পর্যন্ত।

শুভ যোগ :  এইবছর রাখি পূর্ণিমায় সর্বার্থসিদ্ধি যোগ, শোভন যোগ, রবি যোগ ও সৌভাগ্য যোগে রাখি বন্ধন উৎসব পালিত হবে। এর পাশাপাশি শ্রবণ নক্ষত্রের শুভ সংযোগ রয়েছে। এই দিন কিন্তু ভদ্রা তিন লোকে বিচরণ করে থাকে।  তবে এবার ভদ্রা পাতালে থাকায় অশুভ প্রভাব মান্য হবে না।

কথিত আছে, স্বর্গে ভদ্রা থাকলে শুভম্কুরয়াৎ, পাতালে চ ধনাগমন, মৃত্যুলোকে যদাভদ্রা সর্বকার্যে বিনাশনী নামে পরিচিত।এবার ভদ্রা স্বর্গে থাকবে। অর্থাৎ ভদ্রা স্বর্গে নিবাস করলে শুভ ফলাফল প্রদান করে। তাই অশুভ প্রভাব মানা হবে না। পুরাণে উল্লিখিত এক শ্লোক অনুযায়ী, পুচ্ছে জয়াবহাঃ মুখে কার্য বিনাশায়। অর্থাৎ ভদ্রার পুছ বা লেজ যখন থাকে, সে সময় কোনও কাজ করলে সিদ্ধি ও জয়লাভ করা যায়। কিন্তু ভদ্রা মুখে কোনও কাজ করলে তা নষ্ট হয়।

মন্ত্র : ভাইদের হাতে রাখি পরানোর সময় বোনেরা এই মন্ত্র বলবেন। ‘যেন বদ্ধো বলি রাজা দানবেন্দ্রো মহাবলঃ। তেন ত্বাম প্রতিবদ্ধনামি রক্ষে মা চল মা চলঃ।’ অর্থাৎ, যে রক্ষাসূত্র দিয়ে মহান শক্তিশালী দানবেন্দ্র রাজা বলিকে বাঁধা হয়েছিল, সেই রক্ষাবন্ধন দিয়ে আমি তোমায় বাঁধছি, যা তোমার রক্ষা করবে!

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা