রাখি বাঁধতে যাচ্ছিলেন, হঠাৎ ওঠে প্রসব যন্ত্রনা, বাসেই কন্যার জন্ম দিলেন সন্ধ্যা

পরিস্থিতির গম্ভীরতা বুঝে মহিলা কন্ডাক্টর ভারতী সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেন। এরপর বাসে উপস্থিত একজন নার্সের সহায়তায় সন্ধ্যা সফলভাবে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রাখিবন্ধন। নিয়ম অনুযায়ী, ভাইদের হাতে ধাগা বেঁধে তাঁদের মঙ্গল কামনায় রত হবেন বোনেরা।তেমনি বোনেদের গায়ে যাতে কোনও বিপদ না ঘেঁষে সেটাই কামনা করেন ভাইয়েরা। সারাজীবন এই দানবশায়ী সমাজের হাত থেকে তাঁদের রক্ষার জন্যে প্রতিশ্রুতি দেন দাদা-ভাইরা। কিন্তু বর্তমানে পরিস্থিতির অবস্থা খুবই সঙ্কটজনক। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। তার মধ্যেই রাখিবন্ধন উৎসব নিয়ে কারোর তেমন কোনও উন্মাদনা নেই। আর এমন একটা শুভদিনে তেলঙ্গানায় দারুণ একটি ঘটনা ঘটে গেল। যা শুনে বা দেখে আপনি ভাবতে বাধ্য হবেন, সত্যিই সমাজটা এখনও শেষ হয়ে যায়নি, মানুষের মনুষ্যত্ব এখনও কোথাও বজায় রয়েছে।

সোমবার রাখিবন্ধনের শুভদিনে তেলঙ্গানার একটি বাসে মা হলেন একজন গর্ভবতী নারী। তেলঙ্গানা রাজ্যে রোডওয়েজ বাসে এক মহিলা সন্তানের জন্ম দিলেন। যে পুরোনো সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। যখন রাজাদের আমলে প্রসবের জন্যে হাসপাতাল ব্যবস্থা কিছু ছিল না। এদিন বাসের কন্ডাক্টরের সহায়তায় বাসেই মহিলার ডেলিভারি করানো সম্ভব হয়েছে। তথ্য অনুযায়ী, যখন তিনি প্রসব বেদনা অনুভব করেন, তখন কর্তব্যরত কন্ডাক্টর তৎক্ষণাৎ ওই মহিলাকে সাহায্যের জন্যে এগিয়ে আসেন। সৌভাগ্যবশত একই বাসে ছিলেন একজন নার্স। যার ফলে কন্ডাক্টর ও নার্সের প্রচেষ্টায় বাসের মধ্যেই নিরাপদে শিশুটির জন্ম দিলেন ওই নারী। এর পর মা ও নবজাতককে আরও যত্নের জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, রাখি বাঁধতে যাচ্ছিলেন ওই নারী।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গাদওয়াল ডিপোর পাল্লে ভেলুগু বাসের গাদওয়াল-ওয়ানাপার্টি রুটে। সন্ধ্যা নামে ওই গর্ভবতী মহিলা তার ভাইদের কাছে রাখি বাঁধতে বনপারথি যাচ্ছিলেন। বাসটি নাচাহল্লিতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যেই তাঁর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। পরিস্থিতির গম্ভীরতা বুঝে মহিলা কন্ডাক্টর ভারতী সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেন। এরপর বাসে উপস্থিত একজন নার্সের সহায়তায় সন্ধ্যা সফলভাবে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। পরে মা ও শিশু দুজনকে ১০৮ অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেই আপাতত সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তদন্ত সাপেক্ষে দুজনকেই ছেড়ে দেওয়া হবে। তেলেঙ্গানা স্টেট রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন কন্ডাক্টর ভারতীকে তার দ্রুত চিন্তাভাবনা এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য অভিনন্দন জানিয়েছে। কর্পোরেশনকে অভিনন্দন জানানোর সময়, এটি বলেছে যে ভারতী যদি দ্রুত ব্যবস্থা না নিত, তবে নিরাপদ ডেলিভারি সম্ভব হত না।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা