আদিবাসীদের ভারত বন্‌ধে  বিহারে পড়ুয়া ভর্তি বাসে আগুন ধরাল বিক্ষোভকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বুধবার দেশ জুড়ে ভারত বন্‌ধের ডাক দিয়েছিল আদিবাসীদের সংগঠন ‘ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা’। আর ওই কর্মসূচিতে সবচেয়ে বেশি সাড়া পড়েছিল বিহারে। কার্যত দিনভর তাণ্ডব চালান আন্দোলনকারীরা। এমনকি ছোট পড়ুয়া ভর্তি একটি বাসেও আগগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তবে দ্রুত আগুন নেভায় পুলিশ ও স্থানীয়রা। ফলে প্রাণঘাতী দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে বহু খুদে পড়ুয়া। ওই ঘটনায় আন্দোলনকারীদের গ্রেফতারের দাবি তুলেছেন অভিভাবকরা।

সম্প্রতি দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ তফসিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করার নির্দেশ দেয়। সেই সঙ্গে তফশিলি জাতি এবং জনজাতি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশকে বাড়তি সুবিধা দেওয়ার কথা জানায়। সাত ববিচারপতির মধ্যে ছ’জনই কোটার মধ্যে কোটার পক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধেই এদিন দেশ জুড়ে ভারত বনধের ডাক দেয় আদিববাসী সংগঠন। বহুজন সমাজ পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও বনধকে সমর্থন জানায়।

সকাল থেকেই বিহারের বিভিন্ন জায়গায় বনধ সমর্থকরা তাণ্ডব শুরু করে দেন। একাধিক জায়গায় রেল ও পথ অবরোধ করেন। গোপালগঞ্জে স্কুল পড়ুয়া বোঝাই একটি বাসের টায়ারেও আগগুন ধরিয়ে দেওয়া হয়। বাসের ভিতরে থাকা পড়ুয়ারা ওই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তবে গোটা বাসে আগুন ধরার আগেই স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা তড়িঘড়ি ওই আগুন নিভিয়ে ফেলেন।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা