ইনস্টায় পরিচয়, দেখা করে ১৩ বছরের কিশোরীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ২১ বছরের যুবক

এরপর নাবালিকাকে প্রথমে মুম্বইয়ের আন্ধেরিতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে, এরপর গুজরাতে নিয়ে যাওয়ার আগে আবারও তাঁকে ধর্ষণ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে উত্তাল দেশ। তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার পেছনে রহস্যের এখনও হদিশ মেলেনি। এদিকে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চাইতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। দফায় দফায় মিছিল বের করছে রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি কর্মসংস্থান, স্কুল-কলেজগুলি। যেখানে যোগ দিচ্ছেন তরুণ-প্রবীণ সকলেই। সবার একটাই দাবি, ‘তিলোত্তমা বিচার চায়’। তবে এই ঘটনাতেও দেশের বোধ ফেরেনি। বরং আরজি কর-ধর্ষণকাণ্ডের রেশ ধরে প্রতিদিনই ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। দেরাদুনগামী একটি বাসে কিশোরীকে গণধর্ষণ, বদলাপুরে শিশু পড়ুয়াদের যৌন নির্যাতন ঘিরে উত্তাল, মহারাষ্ট্রে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা, কর্ণাটকের বেলাগাভিতে ১০ বছরের কিশোরীকে যৌন নিপীড়ন, মুম্বইয়ে ৮ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি-সহ একের পর এক ঘটনা অনবরত সংবাদমাধ্যমের শিরোনাম দখল করছে।

যাতে কিনা আতঙ্কিত গোটা নারী সমাজ। এবার প্রকাশ্যে এলো আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। ২১ বয়সী একটি যুবক লাগাতার দুটি রাজ্যে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করল একটি ১৩ বছরের কিশোরীকে।পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্যাতিতার সঙ্গে যোগাযোগ করেছিল। এরপর নাবালিকাকে প্রথমে মুম্বইয়ের আন্ধেরিতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে, এরপর গুজরাতে নিয়ে যাওয়ার আগে আবারও তাঁকে ধর্ষণ করে। মেয়েটি কয়েকদিন পড়ে বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

এরপর নির্যাতিতার পরিবার ইনস্টাগ্রাম থেকে ছেলেটির ছবি নিয়ে ভাকোলা থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের জন্যে POCSO আইনের ৪, ৮, ১২ ধারায় মামলা দায়ের করেছে। এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরজি কর-কাণ্ড এবং থানে বদলাপুরে দুই পড়ুয়াকে যৌন নির্যাতনের ঘটনার সময়েই এমন ঘটনা রীতিমতো গোটা দেশকে আরও পিছিয়ে দিয়েছে এবং যার ফলে মেয়েরা আরও লড়াই করার শক্তি হারাচ্ছে। এদিকে গতকাল বুধবার ২১ অগস্ট কর্নাটকের বেলাগাভি জেলার নিপ্পানিতে একজন ১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজন ব্যক্তিকে।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা