শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল, চরম বিপাকে মুজিব কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ভারত ছেড়ে অন্য কোনও দেশে রাজনৈতিক আশ্রয় না পেতে পারেন তার জন্য তাঁর লাল পাসপোর্ট (কূটনৈতিক পাসপোর্ট) বাতিল করল অন্তর্বর্তী সরকার। শুধু শেখ হাসিনাই নয়, তাঁর মন্ত্রিসভার বাকি সদস্য, উপদেষ্টা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ বেশ কয়েকজন শিল্পপতি ও বিশিষ্টজনের পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। মুজিব-কন্যার পাসপোর্টের যাবতীয় তথ্য মুছে ফেলা হয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ায় কার্যত ভারতেও অবৈধভাবে বসবাসের অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে।

গত ৫ অগস্ট সেনা ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তড়িঘড়ি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ চুক্তির ফলে বিনা ভিসাতেই ভারতের মাটিতে প্রবেশের অধিকার পেয়েছিলেন মুজিব কন্যা। ওই চুক্তি আনুযায়ী, ভারত কিংবা বাংলাদেশের বিশিষ্ট প্রশাসনিক কর্তা ও আধিকারিকরা বিনা ভিসাতেই উভয় দেশে ৪৫ দিন পর্যন্ত অবস্থানের অধিকার পাবেন। ওই চুক্তির ফলে আগামী ১৮ সেপ্টেম্বর ভারতে থাকার অধিকার রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। অন্য কোনও দেশে যাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নিতে না পারেন, তার জন্যই বৃহস্পতিবার তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে।

সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রক কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করে থাকে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো এক চিঠিতে হাসিনা জমানায় যাদের লাল পাসপোর্ট ইস্যু করা হয়েছে, তাদের নামের তালিকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। যাতে ওই সব ব্যক্তির পাসপোর্ট সংক্রান্ত তথ্য চিরতরে মুছে ফেলা যায়।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ