গাড়িতে লালবাতি, রয়েছে দুই বন্দুকধারী, রাস্তায় দেদার ঘুরছে ভুয়ো আইএএস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে রাস্তায় গাড়িতে লাল বাতি জ্বালিয়ে   ঘুরছে ভুয়ো আইএএস ।  সঙ্গে আবার রয়েছে দুই বন্দুকধারী। পুলিশের নজরে আসতেই গ্রেফতার হলেন ভুয়ো আইএএস সহ চারজন। ঘটনাটি ঘটেছে নয়ডায়। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

পুলিশের কাছে বেশ কয়েকদিন আগে খবর এসেছিল, প্রকাশ্যে একজন ভুয়ো আইএএস অফিসার  ঘুরছে। এরপর তাঁকে খুঁজতে শুরু হয় তল্লাশি। অবশেষে নয়ডা ফেজ ওয়ান থানার পুলিশ অভিযুক্তকে হারুলা ফাঁড়ির কাছে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গাড়ি, দুটি পিস্তল ও চারটি মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম পরিচালকের পরিচয় দিয়ে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করত। আর তার সঙ্গে থাকত দুইজন বন্দুকধারী এবং গাড়ির চালক।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তের  গাড়িতে লেখা ছিল ভারত সরকার।  আর তার সঙ্গে থাকা দুই বন্দুকধারী লাইসেন্স ছাড়াই অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল।    তাদের মূলত  টার্গেট ছিল শহরের বড় ব্যবসায়ী ও ধনী ব্যক্তিরা। সে এসব লোককে মিথ্যা ফাঁদে ফেলে প্রতারণা করত। ভুয়ো আইএএস-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছে পুলিশ। তাদের সঙ্গে আর কারা যুক্ত ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা