অসমে টিউশন থেকে ফেরার পথে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ

মানবতার বিরুদ্ধে অপরাধ" বলে বর্ণনা করেছেন। এক্স-এ নিয়ে, মুখ্যমন্ত্রী এই ঘটনায় তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে উত্তাল দেশ। তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার পেছনে রহস্যের এখনও হদিশ মেলেনি। এদিকে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চাইতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। দফায় দফায় মিছিল বের করছে রাজনৈতিক দলগুলি ও সরকারি-বেসরকারি কর্মসংস্থান, স্কুল-কলেজগুলি। যেখানে দলে দলে যোগ দিচ্ছেন তরুণ-প্রবীণ সকলেই। সবার একটাই দাবি, ‘তিলোত্তমা বিচার চায়’। খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে তরুণী চিকিৎসককে। তবে এই ঘটনাতেও দেশের বোধ ফেরেনি। বরং আরজি কর-ধর্ষণকাণ্ডের রেশ ধরে প্রতিদিনই ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। দেরাদুনগামী বাসে কিশোরী গণধর্ষণ, বদলাপুরে শিশু পড়ুয়াদের যৌন নির্যাতন ঘিরে উত্তাল, মহারাষ্ট্রে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা, কর্ণাটকের বেলাগাভিতে ১০ বছরের কিশোরীকে যৌন নিপীড়ন, মুম্বইয়ে ৮ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি, মুম্বইতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ-সহ একের পর এক ঘটনা অনবরত সংবাদমাধ্যমের শিরোনাম দখল করছে। যাতে কিনা আতঙ্কিত গোটা নারী সমাজ। এবার প্রকাশ্যে এলো আরও একটি চাঞ্চল্যকর ঘটনা।

জানা গিয়েছে, অসমের নাগোয়ান জেলায় ১৪ বছরের এক কিশোরীকে তিনজন পুরুষ মিলে গণধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়, যখন ওই ছাত্রী টিউশন থেকে বাড়ি ফিরছি, তখনই তিনজন অভিযুক্ত তাঁকে আক্রমণ করে গণধর্ষণ করেছে। নাবালিকাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে এবং পরে পুলিশকে খবর দেয়। তাকে চিকিৎসার জন্য রাজ্যের নাগোয়ান জেলার ধিং মেডিকেল ইউনিটে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ছাত্র ইউনিয়ন শুক্রবার এলাকায় বনধের ডাক দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এবং অন্যদের জন্য তল্লাশি চলছে।

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, এটিকে “মানবতার বিরুদ্ধে অপরাধ” বলে বর্ণনা করেছেন। এক্স-এ নিয়ে, মুখ্যমন্ত্রী এই ঘটনায় তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। হেমন্ত শর্মা লিখেছেন, “ধিং-এ একটি নাবালিকাকে ধর্ষণের ভয়ঙ্কর ঘটনাটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আমাদের সম্মিলিত বিবেককে আঘাত করেছে। আমরা কাউকে রেহাই দেব না এবং অপরাধীদের বিচারের আওতায় আনব না। আমি অসমের পুলিশ মহাপরিচালককে (ডিজিপি) নির্দেশ দিয়েছি, যাতে এই ধরনের দানবদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।” ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা