কেন গুরু হয়েও ভগবান গঙ্গোপাধ্যায় প্রণাম করেছিলেন লোকনাথকে !

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকনাথ বাবার জন্মকাহিনী নিয়ে নানান মত রয়েছে। জন্মাষ্টমীতেই জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা। মনে করা হয় তিনি ছিলেন স্বয়ং মহাদেবের অবতার। এই যোগী পুরুষ তাঁর সাধনা ও ত্যাগের মাধ্যমে বহু মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। বিশ্বের নানা প্রান্তে তাঁর জন্মতিথি বিশেষ ভাবে পালন করেন ভক্তরা।

লোকনাথ ব্রহ্মচারী ১১৩৭ বঙ্গাব্দ বা ইংরেজি ১৭৩০ খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরশী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি।

শিবের অবতার : মনে করা হয় শিবের অবতার হলেন লোকনাথ বাবা। হিমালয়ে একবার তপস্যা করছিলেন তিনি। তখন সঙ্গে ছিলেন তাঁর গুরু ভগবান বন্দোপাধ্যায়। হিমালয়ে চারিদিকে শুধু বরফ ছিল। পাহাড়ের গুহার মধ্যে তপস্যারত অবস্থায় ছিলেন লোকনাথ বাবা। আপন মনে ধ্যানমগ্ন ছিলেন তিনি। পাহাড়ের গা বেয়ে কিছুটা রোদের আভা গুহার মুখে পড়েছে। পরিস্কার দেখা যাচ্ছে গুহার মধ্যে কি হচ্ছে। এমতাবস্থায় গুরু ভগবান বন্দোপাধ্যায় যা দেখেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেন নি তিনি। তিনি দেখলেন যে গুহার ভেতরে লোকনাথ বাবা ধ্যানে নেই। তাঁর জায়গায় বসে আছেন স্বয়ং মহাদেব। এই দৃশ্য দেখা মাত্র গায়ে শিহরন দিয়ে ওঠে তাঁর। আনন্দে অশ্রুসিক্ত হয়ে নিজের শিষ্য লোকনাথ বাবাকে প্রণাম করেন। গুরুদেব সেদিন বুঝেছিলেন বাবা লোকনাথ সে দিন সিদ্ধিলাভ করেছেন। তিনিই হলেন মহাদেব শিবের অবতার।

লোকনাথ বাবার পুজোর উপকরণ : লোকনাথ বাবার পুজোয় তেমন কোন বিশেষ উপকরণের প্রয়োজন হয় না।নীল শাপলা বা নীল শালুক হলেও চলে। এছাড়াও যেকোন সাদা ফুল ও বেলপাতা দিতে পারেন। মহাদেবের পুজোর জন্য যে ফুল ব্যবহার করা যায় লোকনাথ বাবার পুজোয় সেই ফুল ব্যবহার করা হয়।

জানা যায়, তালশাঁস আর জাম ছিল তাঁর প্রিয় ফল। এই ফল দিয়েই তাই পুজোর ভোগ সাজাতে হয়। তবেই লোকনাথ বাবার পুজো সম্পূর্ণ হয় বলে মনে করা হয়। এছাড়াও মিষ্টান্নের মধ্যে মিছরি, তালমিছরি, যে কোনও সাদা মিষ্টি হলেই লোকনাথ বাবা খুশি হয়।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির