নাগরাকাটাতে রাতে ধান পাহাড়া দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,নাগরাকাটা:ধান পাহাড়া দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির।ডুয়ার্সে হাতির হানা অব্যাহত। আবারো হাতির হানায় মৃত্যু হলো একজনের। মৃতের নাম মকসেদুল রহমান। ঘটনাটি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের(Nagrakata Block) সুলকাপাড়া গ্ৰাম পঞ্চায়েতের ফকতাধূরা এলাকায়। মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা ছিলেন।স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর ধান(Rice) ক্ষেতে হাতি তান্ডব চালায়। আর ধান ক্ষেতে হাতির তান্ডব রুখতে পাহাড়া দেন ধানচাষীরা ।

আর শুক্রবার রাতেও ধান ক্ষেত দেখছিলেন মকসেদুল বাবু। সেসময় কোনোভাবে তিনি হাতির সামনে পড়ে যান। এরপর হাতিটি(Elephant) তাকে শুড়ে তুলে আছাড় মারে। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি সেখান থেকে চলে যায়। এরপর জখম মকসেদুল রহমানকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে(Sulkapara Hospital) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বনদপ্তরকে বাড়তি নজরদারির দাবি জানানো হয়েছে।

এদিন সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্যা। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বনদপ্তর সূত্রে জানা গেছে, আবেদন করলে বনদপ্তরের নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে, জঙ্গলমহলের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার ছোট লোধাশুলি গ্রামে হাতি হানা দিয়ে আইসিডিএস সেন্টারে(ICDS Center) মধ্যে থেকে চালের বস্তা তুলে নিয়ে পালায়। ক্রমাগত লোকালয়ে ঢুকে খাবারের সন্ধানে হাতির আক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কিত এলাকাবাসী।

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা