পন্থের মাথায় নয়া মুকুট যুক্ত করে দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

বর্তমানে তিনি রয়েছেন সূদূর দক্ষিণ আফ্রিকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তিনি রয়েছেন সূদূর দক্ষিণ আফ্রিকায়। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে ২২ গজের লড়াইতে টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন ঋষভ পন্থ। আর নেলসন ম্যান্ডেলার দেশে বসেই বড়সড় সুখবর পেলেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অনন্য এক সম্মান পেলেন তিনি। উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন বছর ২৪-এর এই ক্রিকেটার। জানা গিয়েছে, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজের ভিডিও কল করে পন্থ এই সুখবর দিয়েছেন।

টুইটের মাধ্যমে ধামি জানান, ‘পন্থ হল ভারতের অন্যতম সেরা ক্রিকেটার, তরুণ প্রজন্মের কাছে তিনি হলেন আইডল। তাই উত্তরাখণ্ড সরকার তাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে নিয়োগ করেছে। ওকে দেখে আমাদের রাজ্যের যুব সম্প্রদায় ক্রীড়া এবং জনস্বাস্থ্যের বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে’।

ওই টুইটের জবাবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘পুষ্কর ধামি স্যারকে আমি ধন্যবাদ জানাই, আমাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে কাজ করতে দেওয়ার জন্য চিরকৃতজ্ঞ থাকবে। উত্তরাখণ্ডের মানুষের মধ্যে ক্রীড়া ও সাধারণ মানুষের সুস্বাস্থ্যের প্রচারের জন্য আমি সেরাটাই দেব। ভারতের তরুণদের আরও ফিট করে তোলার বার্তাই দেব’।

 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির