ভোগান্তিতে আমজনতা, কাজ করবে না এটিএম ! দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আর এই কারণে  এদিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ধর্মঘটের জেরে  বিশেষ করে এটিএম সেবা ব্যাহত হতে পারে। আর তাতেই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের দৈন্যন্দিন কাজকর্মও বাধার মুখে পড়তে চলেছে। ইতিমধ্যেই AIBEA সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটচালাম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন , ২৮ অগস্ট বুধবার  ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কারণ, ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন AIBOC, NCBE, BEFI, AIBOA, INBOC, INBEF-এর উপর রাজনৈতিক আক্রমণের জন্য।‘

আজ কেন ব্যাঙ্ক ধর্মঘট?

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ইউনিয়ন-কেরালার ২৩ তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তেরো জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার  আধিকারিকদের  বিরুদ্ধে চার্জশিট জারি করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ঘটনার প্রতিবাদে ২৮ অগস্ট ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন (AIBEA) ।

ব্যাঙ্ক ধর্মঘটে কারা যোগ দেবে?

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন সহ আরও প্রায় পাঁচটি ব্যাঙ্ক ইউনিয়নের সদস্যরা।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি